
'চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছেন,অস্থায়ী মুখ্যমন্ত্রী', শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের
শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে থাকার প্রমাণ দিতে শুভেন্দু অধিকারীকে হলফনামা বা এফিডেভিট জমা দেওয়ার দাবি জানালেন তিনি। অভিষেকের কটাক্ষ, ক্ষমতা থাকলে এফিডেভিট দিয়ে বাংলার মানুষকে জানাতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিজেপিতেই থাকবেন। সেই সঙ্গে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।
কলকাতার চোরবাগান দুর্গোৎসবের অগ্নিকাণ্ডের ঘটনা, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, তাঁর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপ সংক্রান্ত অভিযোগ, SIR প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগও তোলেন তিনি।
শুভেন্দু অধিকারীকে ঘিরে অভিষেকের এই এফিডেভিট-চ্যালেঞ্জ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চর্চা। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বক্তব্য।