
BJP News: 'কুচ্ছিত রাজনীতি করেছিলেন মমতা-অভিষেক, সঙ্গে ছিল অমানবিক পুলিশ'- ক্ষোভ উগরে দিলেন শুদ্ধশীল
তৃণমূল জমানায় তাঁর বাড়ির দরজা ড্রিল মেশিন দিয়ে ভেঙেছিল পুলিশ। সেই ইউটিউবার শুদ্ধশীল ঘোষ এশিয়ানেট নিউজ বাংলার সামনে কথা বললেন খোলাখুলি।
তৃণমূল জমানায় তাঁর বাড়ির দরজা ড্রিল মেশিন দিয়ে ভেঙেছিল পুলিশ। সেই ইউটিউবার শুদ্ধশীল ঘোষ এশিয়ানেট নিউজ বাংলার সামনে কথা বললেন খোলাখুলি। জানালেন সেই সময়ের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বললেন বর্তমান বিজেপি সরকারের কাছে কী প্রত্যাশা করেন।মেমারির বিজেপি বিধায়ক মানব গুহের জয়ের অন্যতম কারিগর শুদ্ধশীলের কথায় কথায় উঠে এল বিধানসভা নির্বাচনে রাতের পর রাত মাটি আঁকড়ে পড়ে থেকে মানুষের মন বোঝার চেষ্টার কথা। ধীরে ধীরে বিজেপির শিকড় ছড়িয়ে মহীরূহ তৈরির সেই যাত্রার কথা শুনল এশিয়ানেট বাংলা।
Add Asianetnews Bangla as a Preferred Source
