MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • বেকার ভাতার তালিকায় নাম নেই? বড় পদক্ষেপ নবান্নের, এই নম্বরে ফোন করলেই মিলবে সমাধান!

বেকার ভাতার তালিকায় নাম নেই? বড় পদক্ষেপ নবান্নের, এই নম্বরে ফোন করলেই মিলবে সমাধান!

বাংলার যুবসাথী প্রকল্পে ৮৪ লক্ষ আবেদনের পাহাড়! তালিকায় নাম না থাকলে বা আবেদনের স্ট্যাটাস জানতে নবান্নের নতুন হেল্পলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করুন। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 04 2026, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প 'বাংলার যুবসাথী' (Banglar Yuva Sathi) নিয়ে বড় আপডেট দিল নবান্ন। প্রকল্পের সুবিধা পেতে আবেদন করার পর অনেকেই তালিকায় নিজের নাম বা আবেদনের স্থিতি (Status) নিয়ে চিন্তিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এই বিপুল সংখ্যক আবেদনকারীর সংশয় দূর করতে এবং তাঁদের প্রশ্নের দ্রুত জবাব দিতে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধীনে একটি বিশেষ হেল্পডেস্ক চালু করার নির্দেশিকা জারি করেছে নবান্ন।

Related Articles

Related image1
অনলাইন না অফলাইন? কীভাবে Yuba sathi প্রকল্পের জন্য ফর্ম ফিলআপ করবেন- জানুন
Related image2
বাংলার Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
38
Image Credit : Getty

প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লকভিত্তিক অফলাইন শিবিরগুলোতে আবেদন করেছেন প্রায় ৬৫ লক্ষ যুবক-যুবতী এবং অনলাইন পোর্টালে জমা পড়েছে আরও ১৯ লক্ষ আবেদন। এই বিশাল পরিমাণ আবেদনের তথ্য যাচাই এবং তদারকির কাজ দ্রুত করতে এবং সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তি করতেই এই হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

48
Image Credit : Asianet News

কীভাবে যোগাযোগ করবেন? নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ৬২৯২২৪৮৮৮৮ নম্বরটি হেল্পডেস্কের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই নম্বরে ফোন করার পাশাপাশি আবেদনকারীরা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। এখান থেকে প্রার্থীরা সরাসরি তাঁদের আবেদনের বর্তমান অবস্থা বা অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন।

58
Image Credit : Facebook

এই পরিষেবাটি পাওয়া যাবে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। তবে মনে রাখবেন, শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই হেল্পডেস্ক বন্ধ থাকবে।

68
Image Credit : Asianet News

তালিকায় নাম না থাকার কারণ ও করণীয়: অনেকেই দুয়ারে সরকার বা অফলাইন শিবিরে আবেদন করার পর অনলাইনে নিজের নাম খুঁজে পাচ্ছেন না। আধিকারিকদের মতে, অফলাইন ফর্মগুলো ম্যানুয়ালি পোর্টালে আপলোড করতে কিছুটা সময় লাগছে, তাই দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া আবেদনপত্রে কোনো ভুল থাকলে (যেমন: ছবির ওপর ক্রস সিগনেচার না থাকা, মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে নামের বানান অমিল বা ভুল মোবাইল নম্বর দেওয়া) আবেদন বাতিল হতে পারে।

78
Image Credit : Social Media

আবেদনকারীরা অফিসিয়াল APAS পোর্টাল (https://apas.wb.gov.in/)-এ গিয়ে 'Check Status' অপশনে নিজের মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়েও স্থিতি পরীক্ষা করতে পারেন। যদি অনলাইনে তথ্য না পাওয়া যায়, তবে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা যুবসাথী ক্যাম্পে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

88
Image Credit : stockPhoto

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ১৫০০ টাকা করে বেকার ভাতা পাঠানো শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে মার্চের প্রথম সপ্তাহের পর ভোট ঘোষণা হয়ে গেলে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। বর্তমানে হেল্পডেস্ক চালুর ফলে আবেদনকারীরা অন্তত তাঁদের আবেদনের প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image2
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image3
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image4
Today’s News in Bengali Live: TMC Vs TMC - কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image5
নাম বদলের ছায়ায় মার্কস-লেনিন-হো চি মিন! কলকাতার একাধিক রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত
Related Stories
Recommended image1
অনলাইন না অফলাইন? কীভাবে Yuba sathi প্রকল্পের জন্য ফর্ম ফিলআপ করবেন- জানুন
Recommended image2
বাংলার Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved