MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • বাংলার Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর

বাংলার Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর

Banglar Yuba Sathi: অন্তর্বর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নতুন ঘোষণা বাংলার যুব সাথী প্রকল্প। জানুন এই প্রকল্পের টাকা কারা ও কী ভাবে পাবেন। তবে প্রকল্প নিয়ে এখন থেকেই সমালোচনায় সরব শুভেন্দু অধিকারী। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 05 2026, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাজেটে নতুন প্রকল্প
Image Credit : Asianet News

বাজেটে নতুন প্রকল্প

অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। নতুন প্রকল্পের নাম বাংলার যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ বেকার তরুণ-তরুণীদের আর্থ সাহায্য করবে রাজ্য সরকার। চতুর্থবার ক্ষমতায় ফিরলেই এই প্রকল্প চালু হবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

 এখন থেকেই নতুন এই প্রকল্প নিয়ে সমালোচনায় সরব শুভেন্দু অধিকারী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কি এই প্রকল্প
Image Credit : Asianet News

কি এই প্রকল্প

বাংলার যুব সাথী প্রকল্পের অধীনে ২১-৪০ বছর বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

  • মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
  • আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ভাতা পাবেন।
  • মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।
  • যারা পড়াশুনার জন্য স্কলারশিপ পাচ্ছেন তারাও আবেদন করতে পারেন, তেমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • মূলত চাকরি না পাওয়ার জন্য এই ভাতা দেবে রাজ্য সরকার।

Related Articles

Related image1
প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, 'আমরা ভোটেও জিতি কোর্টেও জিতি '
Related image2
ভোটের আগে Mamata-র পাখির চোখে ৬০ উর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা
35
বেকারদের পাশে রাজ্য
Image Credit : Asianet News

বেকারদের পাশে রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, চতুর্থবারের জন্য নবান্ন দখল করতে পারলেই এই প্রকল্প চালু হবে। ১৫ অগস্ট থেকে প্রকল্প চালু হবে বলেও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩০ লক্ষ তরুণ-তরুণী। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে প্রায় ৫ হাজার কোটি টাকা। মমতা দাবি করেছেন, কর্মসংস্থানের প্রস্তুতির জন্যই আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের জন্য।

45
যুবশ্রী প্রকল্পের সঙ্গে মিল
Image Credit : Getty

যুবশ্রী প্রকল্পের সঙ্গে মিল

বর্তমানে রাজ্যে তরুণ-তরুণীদের রয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে অষ্টম শ্রেণী উত্তীর্ণ ও ১৮ বছর বয়স হলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে। তারপর যুবশ্রী প্রকল্পে মাসে মাসে ১৫০০ করে ভাতার টাকা পাবেন সংশ্লিষ্টরা। পরে চাকরি পেলে বা ৪৫ বছর হলে প্রকল্প থেকে নাম বাদ যাবে।

55
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া
Image Credit : Asianet News

শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

বাংলার যুব সাথী প্রকল্পের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, ভাতার আড়ালে রাজ্য সরকার স্বীকার করে নিচ্ছে তারা চাকরি দিতে অপারক। তিনি আরও অভিযোগ করেন, সরকার ভাতা দিতে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কর্মসংস্থানের স্থায়ী কোনও রূপরেখা নেই বাজেটে। তিনি আরও বলেন, এটা অন্তর্বর্তী বাজেট। এখানে অগস্ট মাসের জন্য টাকা বরাদ্দ করা যায় না। এই প্রকল্পের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বাজেট ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Samik Bhattacharya On Rejinagar By Election: রেজিনগরে বিজেপি জিতলেই ১ বছরে শিল্পের ধোঁয়া! শমীকের বড় ঘোষণা
Recommended image2
Now Playing
Los Angeles Air Crash: LIVE সংবাদ সংগ্রহের মাঝেই ভয়াবহ বিপর্যয়! ভেঙে পড়ল NBC-র হেলিকপ্টার
Recommended image3
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image4
পশ্চিমবঙ্গ DA: অক্টোবরে ২ বার বেতন! 'চতুর্থীর দিনই ফের ঢুকবে টাকা' সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত ঘোষণা
Recommended image5
Rail Land Lease: এবার চাষিদের জমি লিজ দেবে রেল, হবে আলু-ধান-গম-শাকসবজি চাষ
Related Stories
Recommended image1
প্রকল্পতে 100 পার রাজ্যের, বাজেটের পর মমতা বললেন, 'আমরা ভোটেও জিতি কোর্টেও জিতি '
Recommended image2
ভোটের আগে Mamata-র পাখির চোখে ৬০ উর্ধ্বরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved