MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?

Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?

অন্নপূর্ণা যোজনার পর এবার যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বাড়ছে আগ্রহ। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বেকার যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা এবং স্নাতকরা ৩০০০ টাকা করে পেতে পারেন। অক্টোবর থেকে আবেদন শুরু এবং নভেম্বর থেকে টাকা দেওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 09 2026, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : AI

অন্নপূর্ণা যোজনা ঘিরে যখন রাজ্যজুড়ে চর্চা তুঙ্গে, তখনই বেকার যুবক-যুবতীদের মধ্যে বাড়ছে আর একটি প্রকল্প নিয়ে আগ্রহ। নতুন সরকারের ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আবেদনের সময় কী কী নথি প্রয়োজন—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ বেকার তরুণ-তরুণীদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

কী এই যুবশক্তি ভরসা কার্ড?

পশ্চিমবঙ্গের আগের সরকারের যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা ছিল। এবার সেই ধরনের আর্থিক সহায়তার লক্ষ্যেই বিজেপি সরকারের তরফে যুবশক্তি ভরসা কার্ড আনার ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles

Related image1
Yuva Shakti Bharosa Card: যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বিরাট আপডেট, এই বিষয়গুলো না জানলে বাতিল হতে পারে আবেদন
Related image2
যুবশক্তি ভরসা কার্ড ২০২৬: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
310
Image Credit : Ai

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা এবং স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা আবেদনকারীরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পেতে পারেন। এই সুবিধার ক্ষেত্রে পুরুষ ও মহিলা—উভয়েই আবেদন করার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।

410
Image Credit : ai

কবে থেকে শুরু হবে আবেদন?

এই প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে আবেদন শুরুর সময়কে ঘিরে। আপাতত পাওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদন জমা নেওয়ার পর যোগ্য আবেদনকারীদের নথি যাচাই করা হবে।

510
Image Credit : Asianet News

ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর নভেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ, টাকা দেওয়ার চূড়ান্ত সময়সূচি এবং সরকারি পোর্টালের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বিষয়গুলি নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না।

610
Image Credit : ai

আবেদনের সময় কী কী নথি লাগতে পারে?

আবেদন করার আগে প্রয়োজনীয় নথিগুলি হাতের কাছে রাখা জরুরি। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি প্রয়োজন হতে পারে। পাশাপাশি লাগতে পারে আধার কার্ড ও আধার-লিঙ্কড মোবাইল নম্বর।

710
Image Credit : AI PHOTO

এছাড়াও ভোটার কার্ড, জন্মের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট রাখতে হবে। উচ্চ মাধ্যমিক, স্নাতক বা অন্যান্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্টিফিকেট বা মার্কশিটও প্রয়োজন হতে পারে।

810
Image Credit : Asianet News

এর পাশাপাশি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা পাসবুক এবং সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন হতে পারে। ভোটার তালিকা সংক্রান্ত যাচাইয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে পারে।

910
Image Credit : social media

কোথায় আবেদন করবেন?

যুবশক্তি ভরসা কার্ডের জন্য আলাদা একটি সরকারি ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল চালু করা হতে পারে। সেই পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও কিংবা বিডিও অফিসে আবেদন করার ব্যবস্থা থাকতে পারে।

1010
Image Credit : Asianet News

কারা পাবেন এই সুবিধা?

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাসে ২০০০ অথবা ৩০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Bengal BJP: 'আমাকে জানান, ঢুকিয়ে দেব!' বিজেপির অন্দরে কাদের কড়া হুঁশিয়ারি শমীকের?
Recommended image2
Now Playing
Keya Ghosh On Abhishek Banerjee: 'অভিষেকের জামানা চলে গিয়েছে!' ভবানীপুর থানায় হাজির দিতেই অভিষেককে জামানা কটাক্ষ কেয়া
Recommended image3
Malda Medical College: ফের বিতর্কে মালদা মেডিকেল কলেজ, নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী
Recommended image4
Weather News: জাঁকিয়ে পড়বে শীত সঙ্গে আবার বৃষ্টি! একেবারে বদলে যাচ্ছে আবহাওয়া, কবে থেকে নামছে পারদ?
Recommended image5
Abhishek Banerjee: সময়ের আগেই ভবানীপুর থানায় অভিষেক, কোন তাঁকে তলব করেছিল পুলিশ
Related Stories
Recommended image1
Yuva Shakti Bharosa Card: যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বিরাট আপডেট, এই বিষয়গুলো না জানলে বাতিল হতে পারে আবেদন
Recommended image2
যুবশক্তি ভরসা কার্ড ২০২৬: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পেতে কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved