MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Yuva Shakti: আধার কার্ডের এই কাজটা না করলে বেকার ভাতার ৩০০০ টাকা পাবেন না, জরুরি আপডেট

Yuva Shakti: আধার কার্ডের এই কাজটা না করলে বেকার ভাতার ৩০০০ টাকা পাবেন না, জরুরি আপডেট

নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই টাকা কবে থেকে ছাড়া হবে সে নিয়ে সিদ্ধান্ত হবে। সরকার মনে করছে, তথ্যের পুনর্যাচাই দরকার।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 21 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

রাজ্যে সরকার গড়লে বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়া হত। এখন প্রশ্ন, নতুন যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : AI PHOTO

জানা যাচ্ছে, নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই টাকা কবে থেকে ছাড়া হবে সে নিয়ে সিদ্ধান্ত হবে। সরকার মনে করছে, তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দু’বার টাকা পড়ার ঘটনা ঘটছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।

37
Image Credit : AI

আগের সরকারের চালু করা যুবসাথী প্রকল্পে এপ্রিল মাস পর্যন্ত টাকা ছাড়া হয়েছে। গত ৭ মার্চ এই প্রকল্প চালু হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমেই প্রায় এক লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। যদিও অনেকেই টাকা পাননি বলে দাবি করেছিলেন।

47
Image Credit : AI

রাজ্যে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন, তাঁরা প্রত্যেকে আর নাও পেতে পারেন। কারণ, প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা।

57
Image Credit : Asianet News

এদিকে, রাজ্য সরকারের কোনও আর্থিক প্রকল্পের টাকা আধার ‘সিডেড’ ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে। সব প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) হবে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করা জরুরি। এক্ষেত্রে একটি প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির একটিমাত্র অ্যাকাউন্টেই পৌঁছবে। কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই পারে। সেক্ষেত্রে তিনি চাইলে তাঁর অ্যাকাউন্ট নম্বর বদলাতে পারবেন। ওই অ্যাকাউন্টের সঙ্গে তখন আধার সিডিং করাতে হবে।

67
Image Credit : Asianet News

আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না যাচাই করুন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।

77
Image Credit : Asianet News

যদি দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই তাহলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Jalpaiguri News: তন্ত্র পুজোর আড়ালে ভয়ংকর কাণ্ড! নাবালককে নিয়ে মহিলার কীর্তি জেনে শিউরে উঠবেন
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image3
Now Playing
Sandeshkhali Case: গ্রেফতার করেনি মমতার পুলিশ, পালাবদল হতেই এবার খাঁচায় শাহজাহানের ২ নেত্রী! কী প্ল্যান CBI-এর?
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved