- Home
- West Bengal
- Yuva shakti: অক্টোবর মাসের ১২ দিন অতিক্রান্ত, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া?
Yuva shakti: অক্টোবর মাসের ১২ দিন অতিক্রান্ত, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া?
অক্টোবর থেকে যুবশক্তি ভাতা চালুর কথা থাকলেও এখনও পোর্টাল চালু হয়নি। পুজোর পর এই পোর্টাল চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক-যুবতীরা মাসে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।

বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বলা হয়েছিল যুকশক্তি ভাতার কথা। এই ভাতা চালু হওয়ার কথা অক্টোবর থেকে। তবে, এখনও পর্যন্ত এই নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। ফলে সকলের মনে একটাই প্রশ্ন যে, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন?

সদ্য যুবসাথী নিয়ে বিশেষ বার্তা সামনে এল। শুভেন্দু অধিকারী কদিন আগে জানিয়েছিলেন, আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি, ৩ হাজার টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন তারা পাবেন ২ হাজার।
কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য পোর্টাল লঞ্চ করার কথা ছিল সরকারের। তবে, আপাতত আসেনি কোনও খবর। এখন শোনা যাচ্ছে, পুজোর পর চালু হবে যুবশক্তি পোর্টাল। যদিও এই নিয়ে কোনও সরকারি আপডেট নেই। জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩ হাজার টাকা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাদের মাসিক ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছিল সরকার।
প্রসঙ্গত, রাজ্যের ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পাবেন বলে জানানো হয়েছিল বাজেটে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম পাশ হতে হবে।
আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

