কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য খুলে যাবে এই রাশির জাতক-জাতিকারা  নানা সুযোগ সুবিধা পাবেন শুক্র গ্রহ ভালো অবস্থানে থাকলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে দেখে নিন সেই তালিকায় আপনার রাশিটি আছে কী না

জ্যোতিষশাস্ত্র এমন একটি বিজ্ঞান যা বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা ও ভাগ্য নিরূপণ করে। যারা ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। জ্যোতিষ একটি সংস্কৃত শব্দ। এই শব্দের একটি অর্থ হল “জ্যোতির্বিষয়ক” এবং এই শব্দের একটি অর্থ হল “জ্যোতিষশাস্ত্রবিৎ” এবং অন্য অর্থ “জ্যোতির্ব্বিৎ”। প্রাচীণকাল থেকেই বেদের লিপিবদ্ধকরণের সময় যজ্ঞানুষ্ঠানের দিন, ক্ষণ ও মূহুর্তাদি নির্ণয়েও জ্যোতিষের বহুল ব্যবহার ছিল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- ভাতৃ দ্বিতীয়ার তিথি কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নিন

বর্তমানে প্রশ্নকর্তার জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- ছট পুজো কী, জেনে নিন এই পুজোর রীতি পালনের নিয়ম

তবে অনেকেই আছেন যারা এই শ্রাস্ত্রকে বিশ্বাস করেন না। আর যারা বিশ্বাস করেন তাদের তো আর কথাই নেই। তবে বিশ্বাস অবিশ্বাসের কথার উপরে জ্যোতিষশাস্ত্রের মতে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য এই মাসে খুলে যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তবে একবার দেখে নিন সেই তালিকায় আপনার রাশিটি আছে কী না!

ধনু রাশি- জ্যোতিষীদের মতে এই রাশির জাতক-জাতিকারা এই মাসে নানা সুযোগ সুবিধা পাবেন। আর্থিক দিক এই মাসে এদের খুব ভালো যাবে। নতুন চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ও লাভের পরিমান মোটের উপর ভালোই থাকবে। তবে শারীরিক সমস্যা মাঝামাঝি সময়ে দেখা দিলেও তা কেটে যাবে।

আরও পড়ুন- বাস্তুর নিয়ম মেনে কীভাবে পালন করবেন ভাইফোঁটা, জেনে নিন

কন্যা রাশি- জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধনসম্পদের গ্রহ। আর এই মাস শুক্র গ্রহ কন্যা রাশির উপর অবস্থান করবে। শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে। সেই অনুযায়ী এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে।

মিথুন- এই রাশির জাতক জাতিকাদের এই মাসের শুরুর দিক খুবই ভালো কাটবে। তবে ব্যবসায়ীরা সামান্য আর্থিক সমস্যায় পড়তে পারেন। তবে সহজেই সেই সমস্যা কাটিয়ে উঠবেন।

মকর রাশি- এই রাশির উপরেও শুক্রের প্রভাব আছে এই মাসে। শুক্রের প্রভাবের ফলে এই রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন কাজের সুযোগ আসবে। পারিবারিক শান্তিও বজায় থাকবে। তবে ব্যয়ও হবে প্রচুর।