ঘরের ঠিক কোন কোন জয়াগায় কি রাখলে ফিরবে সুখ, বাস্তু মতে এবার শান্তি ফেরান

Published : Aug 03, 2021, 05:29 PM IST
ঘরের ঠিক কোন কোন জয়াগায়  কি রাখলে ফিরবে সুখ, বাস্তু মতে এবার শান্তি ফেরান

সংক্ষিপ্ত

ঘরের কোণ জায়গায় কি জিনিস রাখলে তা শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে, সে বিষয়ে বাস্তু টিপস্ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কোন কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের ধারেকাছেও রাখা উচিত নয়, তা জেনে রাখা প্রয়োজন। 

বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস এবং নির্ভরতা ক্রমেই বেড়ে চলেছে। কারণ, বাস্তুর কার্যকারিতা এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে মানুষ ধীরে ধীরে অবগত হচ্ছে। ঘরের কোণ জায়গায় কি জিনিস রাখলে তা শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে, সে বিষয়ে বাস্তু টিপস্ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কোন কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের ধারেকাছেও রাখা উচিত নয়, তা জেনে রাখা প্রয়োজন। 

গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও নানা রকমের বাঁধার সৃষ্টি হয়। ঘরের নানান জিনিস যেমন - আসবাবপত্র, ছবি, মূর্তি, মুখোশ এগুলির দ্বারাও বাস্তু দোষ তৈরি হতে পারে। তাই কোন জিনিস কোথায় রাখবেন তা জেনে নিন সবিস্তারে। 

১) বাড়ির দক্ষিণ পূর্ব দিক হল সম্পদের দিক। তাই সেই দিকে কমলালেবু গাছের ছবি বা মূর্তি রাখলে তা সৌভাগ্যের প্রতীক হয়।

২) বাড়িতে বিবাহ যোগ্য কন্যা থাকলে তার ঘরের ঠিক বাইরে পিওনি ফুলের ছবি লাগলে ভালো ফল পাওয়া যাবে।

৩) কোনও অস্বাভাবিক চেহারার মূর্তি, মুখোশ বা ছবি বাড়িতে রাখা উচিত নয়।

বাড়ির সদর দরজায় ছোট্ট কিছু পরিবর্তন, ফিরিয়ে দেবে আপনার অর্থ ভাগ্য

Vastu Tips: বেডরুমের এক কোণায় রেখে দিন নুন, সংসারে ফিরবে শান্তি-সমৃদ্ধি

সূর্যের গা থেকে ছিটকে বেরোচ্ছে আগুনের গোলা, ভয়ঙ্কর সুন্দর ভিডিও প্রকাশ করল নাসা

৪) বাড়ির দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহে শান্তি ফেরে।

৫) পরিবারের সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়তে গোলাপী বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন।

৬) গৃহে যুদ্ধের বা কোনো হিংসাত্মক ছবি রাখা ঠিক নয়। এতে বাড়ির সদস্যদের মনে হিংসা ভাব তৈরি হয়।

  

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল