Weekly TRP List: এগিয়ে এলো যমুনা ঢাকি, মন ফাগুন, টিআরপি লিস্টে আবারও বাজিমাত মিঠাই-এর

Published : Dec 09, 2021, 02:48 PM IST
Weekly TRP List: এগিয়ে এলো যমুনা ঢাকি, মন ফাগুন, টিআরপি লিস্টে আবারও বাজিমাত মিঠাই-এর

সংক্ষিপ্ত

টিআরপি-র (TRP) ঝড়ে কে কাকে কত গোল দিচ্ছে সেই দিকে কড়া নজর দর্শকদের। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের টি আর পি পরীক্ষার ফলাফলের দিন হাজির। 

একের পর এক নতুন বাংলা সিরিয়াল (Bengali Serials) এখন মুক্তি পাচ্ছে, তাই  টিআরপি-র (TRP) ঝড়ে কে কাকে কত গোল দিচ্ছে সেই দিকে কড়া নজর দর্শকদের। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের টি আর পি পরীক্ষার ফলাফলের দিন হাজির। আর প্রথম সপ্তাহেই মতই আবারও বাজিমাত করল "স্টার জলসার" (Star Jalsha) নতুন ধারাবাহিক খুকুমণি হোম "ডেলিভারি"। সেরা পাঁচেই জায়গা করে নিল এই নতুন ধারাবাহিক। যদিও অক্ষুণ্ণই আছে মিঠাই (Mithai) এর রিপোর্ট কার্ড। 

এই নিয়ে একটানা প্রায় ৪০ সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় শীর্ষ স্থান ধরে থাকল মিঠাই (Mithai)। যদিও আগের থেকে বেশ কিছুটা পাল্টালো এবার গল্পের মোড় । এরপরই আসছে  দ্বিতীয় থারাবাহিকের নাম, খুকুমণি হোম ডেলিভারি। এই সপ্তাহে তাঁর প্রাপ্ত নম্বর (৯.০) , এই সপ্তাহ  একই স্থানে উমা (৯.০) । একই স্থানে রয়েছে যমুনা ঢাকি। এর পরই তৃতীয় স্থানে রয়েছে সর্বাজয়া (৮.৩) । এবারই আসছে সবথেকে বড়ো চমক। এরপর জায়গা করে নিল লিস্টে মন ফাগুন, আর  সেরা পাঁচে জায়গা করে নিল অপরাজিতা অপু। তবে প্রথম পাঁচে জায়গা করতে পারলো না খড়কুটো, শ্রীময়ী,বরণ। একেবারে দশে স্থান করে নিল এই ধারাবাহিক।  

আরও পড়ুন- Uma: মায়ের চাপে পড়ে কি আলিয়াকেই বিয়ে করতে বাধ্য হবে অভি, প্রোমো ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন- Kori Khela: সৃজা কি অবশেষে পারমিতাকে মায়ের জায়গাই দিল, কোন নতুন বিপদ অপেক্ষায়

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কোন স্থানে- 

মিঠাই :১১.৫ , খুকুমণি হোম ডেলিভারি/উমা / যমুনা ঢাকি : ৯.০, সর্বজায়া : ৮.৩, 
অপরাজিতা অপু : ৮.১, মন ফাগুন ৭.৫, খেলাঘর/ গঙ্গারাম ৭.২, রানী রাসমণি / শ্রীময়ী/ধুলোকনা/আয় তবে সহচরী:  ৭.০ , কড়ি খেলা / কৃষ্ণকলি : ৬.৯, এই পথ যদি না শেষ হয় :৬.৭ , খড়কুটো / বরণ ৬.৪

মেগা সিরিয়াল, তাই নিত্য নতুন গল্পের মোড় ধরে ওঠা নামা লেগেই থাকে। এমনই অবস্থায় দাঁড়িয়ে থেকে গল্পের মোড় ঠিক কোন দিকে তা বুঝে নিয়েই ধারাবাহিকগুলোকে দর্শকেরা দেখে থাকেন। একই সময় একাধিক ভালো ধারাবাহিক এক সঙ্গে চললেও দর্শক তার চুল চেরা বিচার করে তবেই স্থির করেন কোন ধারাবাহিককে এগিয়ে রাখা যায়। প্রতি সপ্তাহে ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করেন দর্শকেরা । কারন ধারাবাহিক বা তার চরিত্র গুলো সবটাই তাদের নিজেদের ঘরের সদস্যের মতই হয়ে ওঠে। আর তাই তাদের এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সবটাই  জানার জন্য মুখিয়ে থাকেন তারা । আর তাদের এই অপেক্ষার অবসান ঘটাতে আবারও  আগামী সপ্তাহে ঠিক নির্ধারিত দিনেই প্রকাশ পাবে টি আর পি লিস্ট।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা