ফ্ল্যাটে ঢুকে অভিনেত্রীকে ধর্ষণ করে ভিডিও তৈরির অভিযোগ, এফআইআর-এ আঙুল প্রেমিকের দিকে

Published : Jul 09, 2020, 12:29 PM ISTUpdated : Jul 09, 2020, 01:37 PM IST
ফ্ল্যাটে ঢুকে অভিনেত্রীকে ধর্ষণ করে ভিডিও তৈরির অভিযোগ, এফআইআর-এ আঙুল প্রেমিকের দিকে

সংক্ষিপ্ত

ফের ধর্ষণের শিকার টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী  সেই ধর্ষণের ভিডিও ক্যামেরাবন্দি করে তাকে হুমকিও দেয় বলেই জানিয়েছেন অভিনেত্রী   মানসিক ভাবে ভেঙে গিয়ে আত্মহত্যার  সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী পুলিশি অভিযোগ দায়ের করার পরই অভিনেত্রীর বয়ান খতিয়ে দেখছে পুলিশ

ধর্ষণের শিকার টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। জোর করে অভিনেত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ । শুধু তাই নয়, নৃশংল অত্যাচারকে ভিডিও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পিছনে কে- তা এখনও জানা যায়নি। পুলিশও অবশ্য এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। সূত্র থেকে জানা গিয়েছে, অভিযোগকারী অভিনেত্রী তার প্রেমিকের দিকেই আঙুল তুলেছেন।  তিনি নাকি জানিয়েছেন, ৫ জুলাই তাঁর ফ্ল্যাটেই জোর করে ধর্ষণ করা হয়েছে।  ধর্ষণের ঘটনা ভিডিও করে তাঁকে নাকি ইতিমধ্যে হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ নৃশংস অত্যাচারের শিকার ওই অভিনেত্রীর। 

আরও পড়ুন-সুশান্তের মৃত্যুর পর হাসিমুখে ক্যামেরার সামনে পোজ করণ-এর, ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পরিচালক...

কাউকে কিছু জানালে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে নাকি হুমকি দিয়েছে প্রেমিক। এমনই অভিযোগ ওই অভিনেত্রীর। ঘটনায় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে নির্যাতিতা অভিনেত্রী আত্মহত্যার  সিদ্ধান্তও নিয়ে ফেলেন। অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। কল্যাণীর বাসিন্দা হলেও কর্মসূত্রে গলফগ্রিনের একটি বাড়িতে থাকেন অভিনেত্রী। ১১ বছর আগে এক তরুণের সঙ্গে পরিচয়  হলেও পরে আর তার সঙ্গে যোগাযোগ ছিল না। ফের ৩ বছর  আগে ২০১৭ সালে তাঁদের দেখা হয়। নতুন করে ঘনিষ্ঠতা বাড়ে।  

আরও পড়ুন-'দর্শকদের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছিলেন', প্রয়াত জগদীপ...

ধীরে ধীরে তাদের সম্পর্কে এগোতে থাকে। ২০১৭ সালেই নাকি প্রেমিক বিয়ের প্রস্তাব দেন অভিনেত্রীকে। খেলা শুরু হয় এরপর। অভিযোগ, ব্যবসার নাম করে তাঁর কাছ থেকে নাকি টাকা চাইতে শুরু করে প্রেমিক।  টাকা না পেলে অভিনেত্রী নাকি চরমমারধর করতে শুরু করেছিলেন প্রেমিক। এর কিছুদিন পর সম্পর্কও ভেঙে  যায়। চলতি বছরের এপ্রিল মাসে ফোন করে কৃতকর্মের জন্য  ক্ষমা চান প্রেমিক। সম্পর্ক নতুন করে শুরু হয়।  অভিযোগ, ৫ জুলাই অভিনেত্রীর ফ্ল্যাটে গিয়ে তাকে ধর্ষণ করেন প্রেমিক।  পুলিশি অভিযোগ দায়ের করার পরই অভিনেত্রীর বয়ান খতিয়ে দেখছে পুলিশ এবং পুরো ঘটনার তদন্তও করা হচ্ছে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা