ঘরে বসে কীভাবে বডি ফিট রাখবেন, জানালেন টেলি অভিনেত্রী দেবলীনা

Published : Mar 30, 2020, 03:39 PM ISTUpdated : Mar 30, 2020, 04:59 PM IST
ঘরে বসে কীভাবে বডি ফিট রাখবেন, জানালেন টেলি অভিনেত্রী দেবলীনা

সংক্ষিপ্ত

সম্প্রতি রঙ্গবতী গার্ল-এর বেশ কিছু  ভিডিও প্রকাশ্যে এসেছে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিটনেসের একাধিক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী বাড়িতে বসেই নিয়মিত শরীরচর্চা করছেন অভিনেত্রী আপাতত নেটদুনিয়া মজেছে তার এই ভিডিওতে

'গোত্র' ছবির রঙ্গবতী গানের সঙ্গে নাচ করে  রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দেবলীনা কুমার। সম্প্রতি রঙ্গবতী গার্ল-এর বেশ কিছু  ভিডিও প্রকাশ্যে এসেছে।যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। করোনা আতঙ্কে সকল তারকাই এখন গৃহবন্দি। সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই পরিস্থিতিতে বাঁচার একটাই রাস্তা হোম আইসোলেশন।এহেন পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন টলি অভিনেত্রী দেবলীনা কুমার। ঘরে বসে নিজেকে কীভাবে ফিট রাখবেন তারই টিপস দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন-লকডাউনের মধ্যে টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে অক্ষয়, কী হল অভিনেত্রীর...

 

 

আরও পড়ুন-লকডাউনে লিভ-ইন করছেন রণবীর আলিয়া, জোর জল্পনা নেটদুনিয়ায়...

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফিটনেসের একাধিক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। হোম কোয়ারেন্টাইনে জিমে যেতে পারছেন না তো কী হয়েছে সকালে ঘুম থেকে উঠেই মর্নিং এক্সারসাইজ বাদ পড়ছে না তার তালিকা থেকে। বাড়িতে বসেই নিয়মিত শরীরচর্চা করছেন অভিনেত্রী। আপাতত নেটদুনিয়া মজেছে তার এই ভিডিওতে। দেখে নিন আপনিও।

 

 

সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি।  করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন।  আর প্রত্যেকেই তাই মেনে চলছেন।  কোয়ারেন্টাইনে বাইরের কাজ বন্ধ হওয়ায় ঘরে প্রত্যেকের কাছেই  অঢেল সময়। আর সেই সময়ের মাঝখানেই যে যা পারছেন তা-ই করছেন। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন। আর তিনিও তেমনটাই করেছেন। বেশ কয়েক বছর ধরে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই কাপল। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করতেও দেখা যায় অভিনেত্রীকে। 

 

 

আরও পড়ুন-করোনায় আক্রান্ত একই পরিবারের ২৫ জন, দেশে গোষ্ঠী সংক্রমণ নিয়ে ফের উঠতে শুরু করল প্রশ্ন...

আরও পড়ুন-শেষযাত্রায় কাছে ছিল না পরিবার, করোনাভাইরাসে মৃতের শেষকৃত্য স্বাস্থ্য কর্মীদের হাতে...

আরও পড়ুন-সুস্থ হয়ে উঠেছেন ১১ জন আক্রান্ত, খুব শীঘ্রই করোনামুক্ত রাজ্য ঘোষণা তেলেঙ্গানাকে...

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা