বিয়েটাকি সত্যিই হয়ে গিয়েছে বেলার? মিলবে উত্তর, আসছে বেলা বোস গানের নতুন ভার্সন

Published : Oct 05, 2023, 06:29 PM IST
anjan dutta

সংক্ষিপ্ত

সদ্য ঢাকায় একটি কনসার্টে দেখা গিয়েছিল অঞ্জন দত্তকে। অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস নামে এটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই জানান আসছে বেলা বোস।

বিয়েটা কি সত্যিই করেছেন বেলা? এবার মিলবে উত্তর। এবার জানতে পারবেন বেলা বোস ফোনে উত্তর দিলেন কি না। বিষয়টা গোল মেলে লাগলেও এমনই সত্যিই। শীঘ্রই আসছে বেলা বোসের নতুন গান। সদ্য এমন জানালেন অঞ্জন দত্ত।

সদ্য ঢাকায় একটি কনসার্টে দেখা গিয়েছিল অঞ্জন দত্তকে। অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস নামে এটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই জানান আসছে বেলা বোস। তবে, নতুন ভার্সনে আসার কথা বলেন। ছেলে নীল দত্তের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল অঞ্জন দত্তকে। এদিন অনুষ্ঠানে দর্শকদের চমক দেন গায়ক। ঘোষণা করেন দুটি জরুরি বিষয়ের।

জানা গিয়েছে, শীঘ্রই অঞ্জন দত্ত নিয়ে আসছেন বেলা বোসের নতুন ভার্সনের সিরিজ। এই গানে মিলবে সকল উত্তর। বেলা বোসের প্রেম কত দূর গেল তা জানা যাবে নতুন গানে। এবার এই নতুন গানের সিরিজের নাম বিদিশা আমি সরি। কনসার্টে গান গাওয়ার ফাঁকে সেই গান গেয়েও শোনান অঞ্জন দত্ত। এবার গানে চাকরি ছাড়ার আভাস দিতে আসছেন অঞ্জন দত্ত। আগে বেলা বোস গানে তিনি চাকরি পাওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু, এবার অঞ্জন দত্ত বলবেন, তিনি বিদেশের চাকরি ছেড়ে দিতে চলেছেন।

এদিকে এদিন, স্টেজে গান গাওয়ার ফাঁকেই নতুন ওয়েব সিরিজের কথা ঘোষণা করেন অঞ্জন দত্ত। যা অঞ্জন দত্ত পরিচালনা করবেন। সেখানে কাজ করবেন বাংলাদেশ ও ভারতীয় শিল্পীরা। সিরিজে নাম এখন ঠিক হয়নি। ডিসেম্বরে আসছে ওয়েব সিরিজটি। প্রেম, ভালোবাসা, আনন্দ, মজার গল্প নিয়ে আসছে সিরিজটি। এই সিরিজেই শোনা যাবে, বেলা বোসের নতুন ভার্সনের গানটি।

 

আরও পড়ুন

মধ্যরাতে সলমন খানের বাড়িতে হাজির অরিজিৎ সিং, তবে কি মিটল পুরনো বিবাদ?

'কাজ পেতে গেলে নগ্ন হতেই হয়', বলিউড নিয়ে বিস্ফোরক পোস্ট অভিনেত্রী পায়েল ঘোষের

‘বিগ বস ১৬’ থেকে ‘ইয়ারিয়াঁ ২’-র মতো কাজ থেকে মুখ ফিরিয়েছেন মিমি, জানালেন এর নেপথ্যের কারণ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা