অ্যালবার্ট আইনস্টাইনের মুখোমুখি চ্যাপলিন, কথার মারপ্যাঁচে কাত করেছিলেন বিজ্ঞানীকে

Published : Apr 16, 2020, 12:32 PM IST
অ্যালবার্ট আইনস্টাইনের মুখোমুখি চ্যাপলিন, কথার মারপ্যাঁচে কাত করেছিলেন বিজ্ঞানীকে

সংক্ষিপ্ত

চার্লিনের জীবনে রয়েছে একাধিক গল্পের সম্ভার পর্দার সামনে কোনও দিন কথা না বললেন কথাটা তিনি ভালোই বলতেন বিজ্ঞানীকে দেওয়া উত্তর আজও মানুষের মুখ মুখে ফেরে কী বলেছিলেন চার্লি অ্যালবার্টকে

চার্লি চ্যাপলিনের জীবন কাহিনি বেজায় দীর্ঘ। একের পর এক ঝড়ের মুখে পড়ে জীবন নিয়েছিল একাধিক বাঁক। কখনও স্বস্তিতে অভিনয়, কখনও আবার দারিদ্রতার জ্বালা। চার্লির অভিনয়ের জীবন যতটা ছিল বর্ণময়, ঠিক ততটাই কঠিন ছিল তাঁর বাস্তব জীবন। যে মানুষটা কথা না বলেই হাজার হাজার মানুষকে ভালো রাখার কৌশল জানতেন, তিনি নিজে কোনও দিন মেলাতে পারেননি ভালো থাকার সমীকরণ। 

আরও পড়ুনঃ 'প্রশাসনের আইন অমান্য করলেই সেনা নামাতে হবে ', কড়া ভাষায় হুমকি সলমনের

তবে কথার পৃষ্ঠে কথাটা চ্যাপলিন ভালোই বলতে পারতেন। দর্শকেরা তাঁর মুখের শব্দ না শুনতে পেলেও একাধিকবার অভিনেতা প্রমাণ করেছেন, অভিনয়ের মতই ধারালো তাঁর উপস্থিত বুদ্ধি। মালুম পেয়েছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনও। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন চার্লির ভিষণ ভক্ত। তাঁকে সামনে থেকে দেখতে বলেই ফেলেছিলেন, আপনি কিছুই বলেন না, কিন্তু আপনার কথা সবাই বুঝতে পারে। 



মুহূর্তে চ্যাপলিন দিয়েছিলেন পাল্টা জবাব। আপনি অনেক কিছুই বলেন, কিন্তু অধিকাংশই তা বুঝে উঠতে পারে না। চ্যাপলিনের এই মজার ছলে দেওয়া উত্তরই প্রমাণ করেছিল তাঁর উপস্থিত বুদ্ধি। চ্যাপলিন নিজের জীবনে সুখের আলো সেভাবে কখনই দেখতে পাননি। তবে অভিনয়ের জন্য, পর্দার সামনে থাকতে নিজেকে উজার করে দিয়েছিলেন। তাঁর জীবনে এমনই অনেক টুকরো গল্প জড়িয়ে রয়েছে, যা আজও সাড়া ফেলে ভক্ত মহলে। 
 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের