ললিত প্রেমে নয়- সুস্মিতা প্রেমে পড়েছেন টাকার, দাবি তসলিমা নাসরিনের

Published : Jul 17, 2022, 04:22 PM ISTUpdated : Jul 17, 2022, 05:35 PM IST
ললিত প্রেমে নয়- সুস্মিতা প্রেমে পড়েছেন টাকার, দাবি তসলিমা নাসরিনের

সংক্ষিপ্ত

তসলিমা লিখেছেন তিনি সুস্মিতা সেনকে চেনেন। একবারই কলকাতা বিমান বন্দরে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। সুস্মিতার চেহার আর রূপে তিনি যে মুগ্ধ হয়েছেন তাও জানাতে ভোলেননি। 

প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সুম্মিতা সেনকে নিশানা করলেন তসলিমা নাসরিন। সদ্যোই প্রকাশ্যে এসেছে সুস্মিতা সেন ও ললিত মোদীর সম্পর্ক। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা দেশে। একাধারে সমালোচনা অন্যপাশে চলছে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া। এবার তাতে যোগ দিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিতা তসলিমা। তিনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে রীতিমত আক্রমণ করলেন সুস্মিতা সেনকে। ফেসবুকে সুস্মিতা-ললিত মোদীর সম্পর্ক নিয়ে তিনি একটি লম্বা-চওড়া লেখা লেখেন । যাই এখন আলোচনার বিষয় নেটিজেনদের মধ্যে। 

তসলিমা লিখেছেন তিনি সুস্মিতা সেনকে চেনেন। একবারই কলকাতা বিমান বন্দরে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। সুস্মিতার চেহার আর রূপে তিনি যে মুগ্ধ হয়েছেন তাও জানাতে ভোলেননি। তিনি জানিয়েছেন সুস্মিতা সেনার রূপের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বও তাঁকে আকর্ষণ করেছিল। কিন্তু তারপরই সুস্মিতা - ললিত মোদীর সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি ললিত মোদীর নাম না নিয়েই লিখেছেন, 'একজন অপরাধীর সঙ্গে  সময় কাটাচ্ছেন সুস্মিতা'। তারপরই তাঁর প্রশ্ন, 'লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি  টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি? ' তসলিমা জানিয়েছেন, সুম্মিতা যে ললিত মোদীর সঙ্গে প্রেম করতে পারেন একথা তিনি বিশ্বাস করতেই পারছেন না। তবে সুস্মিতা টাকার প্রেমে পড়েছেন বলেও দাবি করেছেন তিনি। তাই সুস্মিতার ওপর তাঁর শ্রদ্ধা আর নেই বলেও জানিয়েছেন লেখিকা। 

শনিবার  নিজের একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সাদা লেসের কাফতানে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরী। উন্মুক্ত ঘাড় আর পিঠ দিয়ে উপছে পড়েছে যৌবন। সুস্মিতা লিখেছেন মাত্র কয়েকটি বিচ্ছিন্ন শব্দ- আহা! প্রশান্তি এবং শব্দ বাতিল করার শক্তি। আর তিনি নিজেকে ধন্য মনে করছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি সুস্মিতা এও জানাতে ভোলেননি ছবিটি তুলেছে তাঁর মেয়ে আলিসা সেন। 

এই পোস্টের আগেই গতকাল রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি এখনও বিবাহিত নন। তবে তিনি খুবভাল রয়েছে। তিনি জানিয়েছিলেন তাঁর হাতে কোনও আংটি নেই। সবকিছুই নিঃশর্তভাবে ভালবাসায় ঘোরা রয়েছে। দুই মেয়েও যে তাঁর সঙ্গে রয়েছে তাও জানিয়েছেন তিনি। ললিত মোদীর প্রসঙ্গ না টেনেও বিষয়টি নিয়ে তিনি কথা বলছেন তাও স্পষ্ট করে দেন। তবে তাঁদের সম্পর্ক কোন পথে তা স্পষ্ট করেননি সুস্মিতা। 

আরও পড়ুনঃ

'আমার SMS-এর উত্তর দাও', ৯ বছর আগেই কী সুস্মিতা সেনকে ভালবাসার প্রস্তাব দিয়েছিলেন ললিত মোদী

লেসের সাদা কাফতান দিয়ে উঁকি মারছে উন্মুক্ত ঘাড়, ললিত সম্পর্কে জল্পনা বাড়াল সুস্মিতার নতুন পোস্ট

জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার কারণ কি শুধুই জাঠ ভোট? কি ভাবছে বিজেপি

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা