বিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

Published : Sep 23, 2019, 01:02 AM IST
বিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

সংক্ষিপ্ত

বিনোদন জগতের সেরা দশে নজর রাখুন ছবির মুক্তি থেকে গসিপ, দিনের বিশেষ বিশেষ খবর বলি থেকে টলি, বিনোদন জগতের হাল হকিকত 

সিনেমা থেকে গসিপ, বলি থেকে টলি, কোন ১০ খবরে আজ নজর! লাইম লাইটে কে, কেইবা পড়ছেন পিছিয়ে, কোন পুরষ্কার কার ঝুলিতে! কার ঠাঁই ৩০০ কোটির ক্লাবে! কেইবা পিছিয়ে পড়লেন রেসে! সব মিলিয়ে টাটকা খবর কোনটা, কোন খবরই সেট করল আজকের ট্রেন্ড। নজরে রাখুন সেরা দশে।

১) কলকাতায় প্রথম অস্কারঃ পাড় হয়েগিয়েছে ৯১ বছর। তবুও কখনও কলকাতায় জায়গা করেনি অস্কার নির্বাচন। এবার নয়া ইতিহাস গড়ল শহর কলকাতা। মোট ২৭টি ছবির মধ্যে থেকে অস্কারে যাবে কোন ছবি তারই চুরান্ত সিন্ধান্ত নেওয়া হল এবার কলকাতার বুকেই। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসানের উদ্যোগেই আবারও ইতিহাস গড়ল কলকাতা।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় বিজলি-র নাম, এই প্রথম অস্কার-এর জন্য ছবি বাছাই কলকাতাতে

২) মিমি চক্রবর্তীর প্রথম মিউজিক ভিডিওঃ অবশেষে বহু প্রতীক্ষার পর মুক্তি পেল মিমি চক্রবর্তীর প্রথম মিউডিক ভিডিও। হিন্দি ও ইংরেজি কথায়, বাবা যাদবের কোরিওগ্রাফিতেই বাজিমাত। মিমি চক্রবর্তীর গলায় গান এই প্রথম নয়। ইতিমধ্যেই দেখলে তোকে গানটি শ্রোতাদের মন জয় করেছে। এবার নজর কাড়ল মিমির গলায় নতুন গান।

আরও পড়ুনঃ অনবদ্য লুক, মুক্তি পেল মিমি চক্রবর্তীর প্রথম মিউজিক ভিডিও, শুনে নিন মিমির গান

৩) অক্ষয় কুমারের বিপরীতে নতুন মুখঃ একের পর এক প্রজেক্টের কাজ নিয়ে বেজায় ব্যস্ত এখন অক্ষয় কুমার। চলতি বছরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে একজন নয়, একধিক নায়িকাতে ভরপুর ছবি মিশন মঙ্গল-এর পর এবার অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে প্রথম পা রাখতে চলেছেন এই নায়িকা। 

আরও পড়ুনঃ এবার এই নায়িকাতেই মজলেন অক্ষয়, শীঘ্রই দেখা মিলবে নতুন জুটির

৪) নতুন লুকে নুসরতঃ বিয়ের পরই নুসরতের পোশাক নিয়ে বেজায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। নেটিজেনদের এবার যোগ্য জবাব দিয়েই প্রকাশ্যে নুসরত জাহানের নতুন লুক। স্বয়ং দেবী দূর্গার ভূমিকায় এবার দেখা যাবে তাঁকে। না, মহালয়ার প্রাতকালে নয়, দূর্গা রূপী অদিতি-র দেখা মিলবে চলতি বছর শীতে।

আরও পড়ুনঃ এবার 'অসুর' দমনে নুসরত, প্রকাশ্যে সাংসদের নয়া লুক

৫) ট্রোলের উত্তর দিলেন সোনাক্ষীঃ  তিনি নাকি বেমালুম ভুলে গিয়েছেন স্কুলের অধিকাংশ পাঠই। শুক্রবার রাত থেকেই বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। রিয়ালিটি শো-তে এসেই ঘটে যত বিপত্তি। প্রশ্নের উত্তরে চুপ, চাইলেন সাহায্য, তাও আবার রামায়ণ নিয়ে, এতেই সমস্যা নেটিজেনদের।

আরও পড়ুনঃ শুধু রামায়ণ নয়, 'জানি না আরও অনেক কিছুই', মিমের বিরুদ্ধে মুখ খুলে এ কী বললেন সোনাক্ষী

৬) যশ-প্রিয়াঙ্কা জুটিতে বাজিমাতঃ বর্তমানে টলি-পাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। একের পর এক বড় প্রজেক্ট এখন তাঁর হাতে। এরই মধ্যে চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর একটি ছবি, নাম বিবাহ অভিযান। সেই ছবির কাজ শেষ হতে না হতেই হাতে আসে নতুন সুযোগ, তারই প্রস্তুতি লগ্নে ফোটোশ্যুট সেরে নিলেন এই জুটি।

আরও পড়ুনঃ যশের সঙ্গে ফ্রেমবন্দী প্রিয়াঙ্কা, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে মুহুর্তে ভাইরাল ভিডিও

৭) অস্কার-এ গলি বয়ঃ ৯২তম অস্কার-এ এবার পা রাখতে চলেছে গলি বয়। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবিকে ভারতের বিচারক ও সমালোচক মণ্ডলী মনোনীত করেছেন। খবর প্রকাশ্যে আসার পরই তা মহল বদলে দিল বিটাউনের। শুভেচ্ছা বার্তায় ভরতে থাকল সোশ্যাল মিডিয়ার পাতা। 

আরও পড়ুনঃ অস্কার দৌড়ে এবার গলি বয়, আইফা-র মঞ্চ কাঁপিয়ে আবারও শিরোনামে আলিয়া-রণবীরের

৮) আলিয়া-রণবীর একসঙ্গে অভিনয় করতে নারাজঃ বড় পর্দায় এখনও তাঁরা একই সঙ্গে জুটি না বাঁধলেও বিটাউনের সর্বাধিক চর্চিত জুটি আলিয়া-রণবীর। সর্বত্র একই সঙ্গে তাঁদের দেখা গেলেও, বড় পর্দায় এখনও অধারা এই জুটি। তবে অপেক্ষা আর বেশি দিনের নয়। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁদের আগামী ছবি ব্রহ্মাস্ত্র। 

আরও পড়ুনঃ একই সঙ্গে অভিনয় করতে নারাজ আলিয়া-রণবীর, ছবির অফার ফেরালেন দুজনেই

৯) খোলামেলা সানন্দাঃ এই মুর্হুতে সানন্দা অভিনয় করছেন নেতাজি ধারাবাহিকে। সংসার, সন্তান এই সবকিছুর সঙ্গে সমানভাবে চলছে তাঁর অভিনয়ও। কেমন চলছে তাঁর অভিনয়ের পাশাপাশি বুটিক-এর কাজ। এই সবকিছু নিয়ে এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি পিয়ালি মুখোপাধ্যায়ের সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেত্রী সানন্দা বসাক।

আরও পড়ুনঃ বিজনেস ম্যানেজমেন্ট থেকে অভিনেত্রী, খোলামেলা আড্ডায় সানন্দা

১০) খোলামেলা আড্ডায় চাদনিঃ ছোট পর্দায় তিনি এখন মা মনসা নামেই পরিচিত। কারণ সদ্য সমাপ্ত হওয়া এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর নাম চাঁদনি সাহা। মেগা দিয়ে শুরু হয়েছিল পথ চলা। কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বললেন এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি পিয়ালী মুখোপাধ্যায়ের সঙ্গে।

আরও পড়ুনঃ 'রাস্তায় চশমা পরে বেরোলেও লোকজন চিনতে পারে, এটাই ভালো লাগে', খোলামেলা আড্ডায় চাঁদনি

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা