
মধ্যপ্রাচ্য, এশিয়ার অন্যান্য অঞ্চল এবং মুসলিম বিশ্বের ভাষায়, কাবাব হল বিভিন্ন ধরনের পোড়ানো মাংসের খাবারগুলির মধ্যে একটি। কাবাব পদ তৈরি হয় কাটা বা পেষাই করা মাংস দিয়ে। কখনও কখনও নির্দিষ্ট রন্ধন প্রণালী অনুসারে এর সঙ্গে ফল, শাকসবজি এবং অন্যান্য বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার হয়। যদিও কাবাব প্রায়শই আগুনের উপরে লোহার শিকে গেঁথে রান্না করা হয়। অথবা আগুনের উপর একটি পাত্রে রেখে বেক করে বা ভাপে সিদ্ধ করেও প্রস্তুত করা কর।
আরও পড়ুন- বৃষ্টির দিনে চায়ের আড্ডা জমে উঠুক ক্রিসপি অনিয়ন পকোরার সঙ্গে, রইল সহজ রেসিপি
করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ ছিল দেশের জন জীবন। এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নেওয়া উচিৎ নিজের এবং পরিবারের। এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। শরীরের পক্ষে উপকারী ও পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন। সবথেকে বড় বিষয় হল এই সময় সুস্থ থাকতে বাড়িতে তৈরি খাবারই খাওয়া উচিত। তবে একঘেয়ে ঘরোয়া খাবার থেকে মুক্তি পেতে ও রেস্তোরাঁর স্বাদ পেতে, বাড়িতেই বানিয়ে ফেলুন গলৌটি কবাব।
একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে এই পদ বানাবেন রইল তার হদিশ। বিরিয়ানি, ফ্রায়েড রাইসের বা এমনি স্টার্টার হিসেবে এই পদের জুড়ি মেলা ভার। বাড়ির ছোটদের যে এই পদ সবচেয়ে বেশি পছন্দের হবে তা আর আলাদা করে বলার জায়গা রাখে না। তাই দেরি না করে দেখে নিন কিভাবে রেস্তোরাঁর স্বাদে বাড়িতেই বানাবেন গলৌটি কবাব।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.