
আজ রইল চিকেনের মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের এই রেসিপি। রেস্তোরাঁ খাবারের মত সুস্বাদু পদ বাড়িতেই বানিয়ে নিন সহজেই। আর যাই হোক চিকেনের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয়। খুব কম সময়ে মুখরোচক পদ বানাতে চিকেনে জুরি মেলা ভার। তাই একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি।বানানো খুব সহজ আর সময় খুব কম লাগে। দেখে নেওয়া যাক স্পাইসি চিকেন ফ্রাই এর রেসিপি
স্পাইসি চিকেন ফ্রাই বানাতে লাগবে-
আরও পড়ুন- ব্যস্ত সময়ে চটপট বানিয়ে নিন পুষ্টিগুণে ঠাসা সুস্বাদু ও লোভনীয় এগ পোলাও
চিকেন ৫০০ গ্রাম
কর্ণফ্লাওয়ার গুঁড়ো ১ টেবল চামচ
ময়দা ২ টেবল চামচ
আদা বাটা ২ চা চামচ
মিক্সড স্পাইস ১ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
টক দই ২ টেবল চামচ
রসুন বাটা ১ চা চামচ
সামান্য় লেবুর রস
লবন স্বাদ মতন
তেল পরিমান মত
যে ভাবে বানাবেন-
আরও পড়ুন- দক্ষিণ ভারতে জনপ্রিয় এই পদ, চেখে দেখুন পুষ্টিকর মশালা রাইস
চিকেন ভালো করে পরিস্কার করে তাতে ময়দা, কর্ণফ্লাওয়ার ছাড়া বাকি সমস্ত মশলা দিয়ে মেখে আগের দিন রাতে ফ্রিজে ম্যারিনেট করে রাখুন। ডিপ ফ্রাই করার মত তেল পাত্রে নিয়ে গরম করতে দিন। ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে বরফ জল রাখুন। ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়োতে ম্যারিনেট করা চিকেন কোট করে তা বরফ জলে ডুবিয়ে নিন। এইভাবে ২ বার করে কোট করে নিন। খেয়াল রাখতে হবে যেন চিকেনের গায়ে খুব ভালো করে ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো কোটিং হয়। তেল গরম হলে ডিপ ফ্রাই করুন। মনের মত সাজিয়ে পছন্দ মত ডিপস্-এর সঙ্গে স্টার্টার হিসেবে পরিবেশন করুন স্পাইসি চিকেন ফ্রাই।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.