কাঁচা নুন খাওয়ার অভ্যেস আজই বন্ধ করুন, কিডনি বিকল হলেই হতে পারে মৃত্যু

Published : Sep 03, 2021, 01:44 PM IST

নুন খাওয়া শরীরের পক্ষে কতটা  ক্ষতিকর, তা জেনেও খাওয়ার সময় কাঁচা নুন খাচ্ছেন। আর এতে নিজেই ডেকে আনছেন মারাত্মক বিপদ। উচ্চ রক্তচাপের কারণও হতে পারে নুন। তবে শুধু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপই নয়,কিডনির নানান রোগেরও কারণ হতে পারে   নুন । কিছু গবেষণার মতে নুন প্রতিরোধ ক্ষমতাও নষ্ট করে দেয়। এমনকী অতিরিক্ত নুন খেলে কিডনি বিকল হয়ে যেতে পারে, যা থেকে হতে পারে মৃত্যু।

PREV
18
কাঁচা নুন খাওয়ার অভ্যেস আজই বন্ধ করুন, কিডনি বিকল হলেই হতে পারে মৃত্যু

যারা অতিরিক্ত নুন জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য আশঙ্কা অনেক বেশি থাকে। অতিরিক্ত নোনাজাতীয় খাবার খেলে জ্বর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার নুন জাতীয় খাবার খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়।

28

 বেশি নুন মিশিয়ে কোনও খাবার খেলে পেটের সমস্যা হতে পারে। অতিরিক্ত নুন খেলে পেটের সমস্যা হতে পারে। এমনকী পাকস্থলির ক্যান্সারেও আপনি আক্রান্ত হতে পারেন। 
 

38


নুনের মূল উপাদান হল সোডিয়াম ক্লোরাইড। যেটি প্রাণীর জীবনের জন্য অপরিহার্য। কিন্তু  অধিকাংশ সময়ে  এটা জেনেও আমরা সেই কাজটি করি।  নুনের এই স্বাদকে মৌলিক স্বাদ হিসেব গণ্য করা হয়। রান্নাতেই এটি মূলত ব্যবহার করা হয়। 
 

48

বিশেষত যাদের হাইপ্রেশার রয়েছে তাদের এই নুন খাওয়া একদমই ঠিক নয়। তাদের শরীরের জন্য নুন একপ্রকার বিষ।  উচ্চ রক্তচাপের কারণও হতে পারে নুন। 

58


নুনের মধ্যে আয়োডিন থাকে যা মস্তিষ্কের জন্য ভাল। তাই বলে লাগাতার নুন খাওয়া কখনওই ভাল নয়। সারাদিনে নুনের পরিমাণ ৫ গ্রামের মধ্যে রাখলে  ৩০ লক্ষ পর্যন্ত মৃত্যু কমতে পারে।

68

 খাবারে বেশি পরিমাণে নুন ব্যবহার করার পরিবর্তে অন্যান্য বিকল্প ব্যবহার করে দেখতে পারেন। যেমন, নুনের বদলে লেবু পাউডার, আমের গুঁড়ো, লঙ্কা, আচার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

78

 
প্রায়শই লোকেরা রাতে খাবারের সময় পাঁপড়, আচার, সস, চাটনি বা নমকিন খাবার খান এই জিনিসগুলিতে প্রচুর পরিমাণে নুন থাকে। এগুলি খাবারে টেস্ট তো বাড়ায়, কিন্তু রক্তচাপের জন্য বিপজ্জনক। সুতরাং এগুলি অল্প পরিমাণে ব্যবহার করুন।

88

এই নুন আবার অনেক ধরনের হয়। যেমন অপরিশোধিত সামুদ্রিক নুন, পরিশোধিত খাবার নুন, আয়োডিনযুক্ত নুন ইত্যাদি।  কিন্তু এই নুন বেশি পরিমাণে ব্যবহার করা একদমই ঠিক নয়।
 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories