Bengaluru Murder: 'ইগনোর' করছিল প্রেমিক, বাড়িতে ডেকে হাত-চোখ বেঁধে পুড়িয়ে খুন!

Published : Apr 22, 2026, 12:38 AM IST
Bengaluru murder case

সংক্ষিপ্ত

Bengaluru Crime: ত্রিকোণ প্রেম বা বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এবার প্রেমিকের উপর রাগের জেরে রীতিমতো পরিকল্পনা করে তাঁকে বাড়িতে ডেকে ঠান্ডা মাথায় খুন করলেন এক যুবতী। এই ঘটনায় বেঙ্গালুরুতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
প্রেমিককে পুড়িয়ে খুন
প্রেমিককে বাড়িতে ডেকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর সেই দৃশ্য নিজের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করলেন এক যুবতী।

Bengaluru Murder Case: 'বাড়িতে কেউ নেই, চলে এসো।' প্রেমিকা এই কথা বললে তাঁর বাড়িতে যাবেন না, এমন প্রেমিক বোধহয় দুনিয়ার কোথাও নেই। বেঙ্গালুরুর বাসিন্দা কিরণও (Kiran) প্রেমিকা প্রেমার (Prema) আহ্বান এড়াতে পারেননি। তিনি আশা করেছিলেন প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবেন। প্রেমার বাড়িতে প্রবেশের পর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রেমা বলেন, তিনি পশ্চিমী কায়দায় কিরণকে বিয়ের প্রস্তাব দিতে চান। সে কথা শুনে পুলকিত হন এই যুবক। তিনি প্রেমিকার প্রস্তাবে রাজি হয়ে যান। প্রেমা তাঁর হাত-পা বাঁধেন। তারপর চোখও বেঁধে দেন। এর কারণ জানতে চান কিরণ। প্রেমা তাঁকে বলেন, তিনি এভাবেই বিয়ের প্রস্তাব দিতে চান। তখনও প্রেমিকার আসল মতলব বুঝতে পারেননি কিরণ। কিন্তু এরপরেই তিনি বিপদ টের পান। যদিও তখন আর কিছু করার ছিল না। প্রেমিকের শরীরে কেরোসিন ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন প্রেমা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিরণের।

প্রেমিকের দগ্ধ হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি প্রেমার!

মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বায়াদারাহালি থানার (Byadarahalli Police Station) অঞ্জনানগর (Anjananagar) অঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করেই প্রেমিককে খুন করেছেন প্রেমা। তিনি কেরোসিন মজুত রেখেছিলেন। কিরণের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর তাঁর দগ্ধ হওয়ার দৃশ্য নিজের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন প্রেমা।

কী কারণে খুন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ ও প্রেমা, দু'জনেরই বয়স ২৭ বছর। তাঁরা একসঙ্গে এক মোবাইল নেটওয়ার্ক সংস্থার স্টোরে কাজ করতেন। সেখান থেকেই তাঁদের ঘনিষ্ঠতা হয়। কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরে। প্রেমার মনে হয়, কিরণ তাঁকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তিনি প্রেমিকাকে উপেক্ষা করছেন। এরপরেই খুনের পরিকল্পনা করেন এই যুবতী। তাঁর পরিকল্পনা সফল হয়। তবে তিনি ধরা পড়ে গিয়েছেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৭
প্রেমের মর্মান্তিক পরিণতিতে ২৭ বছর বয়সেই শেষ হয়ে গেল জীবন।
প্রেমে টানাপোড়েনের জেরে বেঙ্গালুরুতে ২৭ বছর বয়সি প্রেমিককে পুড়িয়ে খুন প্রেমিকার।
Read more Articles on
click me!

Recommended Stories

ভয়ঙ্কর দিন সামনে! এপ্রিল - জুন তাপমাত্রা রেকর্ড বৃদ্ধি, তাপপ্রবাহের সতর্কতা জারি
'নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদী'! চেন্নাইতে একী বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে