Bus Accident: রাজস্থানের কোটায় দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের বাস, প্রাণ গেল ৮ জনের

Published : Oct 17, 2026, 01:16 PM IST
BUS ACCIDENT

সংক্ষিপ্ত

Kota Bus Accident: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল (Bhopal) থেকে রাজস্থানের (Rajasthan) বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে (Khatu Shyam Temple) পুজো দিতে যাচ্ছিলেন একদল তীর্থযাত্রী। কিন্তু তাঁদের বাস দুর্ঘটনার কবলে পড়ল। এর ফলে অন্তত আটজন তীর্থযাত্রী প্রাণ হারালেন। বেশ কয়েকজন জখম হয়েছেন।

DID YOU KNOW ?
রাজস্থানে বারবার দুর্ঘটনা
রাজস্থানে সাম্প্রতিক সময়ে একাধিকবার তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার ফের বাস দুর্ঘটনা ঘটল।

Rajasthan Bus Accident: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল (Bhopal) থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে (Khatu Shyam Temple) পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রীদের বাস। শনিবার ভোরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে (Delhi-Mumbai Expressway) নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট গভীর নালায় উল্টে পড়ে পুণ্যার্থী বোঝাই বাস। এই দুর্ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজ যাত্রী। বাসটিতে শিশু ও বয়স্ক ব্যক্তি-সহ মোট ২৫ জন যাত্রী ছিলেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ছ'টা নাগাদ কোটার (Kota) কাছে এক্সপ্রেসওয়ের ৩৮৪ নম্বর পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ১৫ ফুট গভীর একটি নালায় পড়ে যায় বাসটি। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে চালক বাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পরেই শুরু উদ্ধারকার্য

কোটায় বাস দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামেন জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। তবে নালার মধ্যে কাদা ও জল জমে থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নালা থেকে তোলার জন্য ক্রেন আনা হয়। প্রাথমিকভাবে কিছুটা সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়। কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানিয়েছেন, আহতদের মধ্যে ১৭ জনকে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আট জনকে এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে সাত জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে, এমবিএস হাসপাতালে এক জনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা আট। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জেলাশাসক এবং পুলিশের এক পদস্থ আধিকারিক।

শোকপ্রকাশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

বাস দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Bhajan Lal Sharma)। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলিকে এই কঠিন সময়ে শক্তি দেওয়ার প্রার্থনা করেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আহতদের যথাযথ চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৫
দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের বাসে ছিলেন ২৫ জন।
মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ২৫ জন তীর্থযাত্রীর বাস।
Read more Articles on
click me!

Recommended Stories

‘এ বার স্পষ্ট, কারা দেশবিরোধী!’ ওয়েইসির প্রশংসা কিরেন রিজিজুর, নিশানায় বিরোধীরা
Guwahati IED Case: গুয়াহাটি বিস্ফোরণের ছক! উলফা প্রধান পরেশ বড়ুয়া সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র