CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

Arup Dey   | ANI
Published : Oct 11, 2026, 04:28 PM IST

CJP Protest Today: দিল্লির বিক্ষোভ ঘিরে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! মেট্রো পরিষেবা, ইন্টারনেট চালু রাখা, পুলিশি আটক ও আদালত অবমাননা মামলা নিয়ে কেন্দ্র ও দিল্লি পুলিশকে কী বলল শীর্ষ আদালত?

CJP Protest Today: নয়াদিল্লিতে বিক্ষোভ ও পুলিশি আটক ঘিরে উত্তেজনার মধ্যেই কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মেট্রো পরিষেবা, ট্রেন চলাচল, ইন্টারনেট সংযোগ এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখার বিষয়ে কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আদালত স্পষ্ট জানিয়েছে, মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিত করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে বেআইনি আটক করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেওয়ার কথা জানিয়েছে আদালত।

৯ অক্টোবরের নির্দেশ কার্যকর করতে কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মঙ্গলবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার পদক্ষেপ করা হবে না, সে বিষয়েও জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

দিল্লির বিক্ষোভ পরিস্থিতি সামলাতে ব্যারিকেড কমানো, ট্রাফিক স্বাভাবিক রাখা এবং পুলিশি পদক্ষেপ আইন মেনে হচ্ছে কি না, তা নিশ্চিত করার উপরেও জোর দিয়েছে শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

10:09PM Modi: এক বছর সোনা কম কেনার অনুরোধ করেছিলেন মোদী! তারপরেই ঘুরে গেল সব, দেশবাসীর প্রশংসায় মোদী
03:23মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন যোগী, শ্রদ্ধা জানালেন ধামি-সিন্ধিয়ারা
14:01মায়ের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন যোগী আদিত্যনাথ, বারবার চোখের জল মুছলেন মুখ্যমন্ত্রী
03:32আকভান বিদায় নিতেই পুরীর মন্দিরে ভক্তদের ঢল, মহাপ্রভুর মঙ্গল আরতিতে মুখর শ্রীক্ষেত্র
07:30Cyclone Akvan Latest Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডব! ওড়িশার একাধিক এলাকা জলের তলায়, বিপর্যস্ত জনজীবন
03:59অখিলেশের রথযাত্রায় নাবালকের মর্মান্তিক মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি রবি কিষাণের
10:39Cyclone Akvan: আকভান ঘূর্ণিঝড়ে উত্তাল ওড়িশা, পর্যটকশূন্য পুরী, ৮০ কিমি বেগে ঝড়
13:35আকভান ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর মহাআতঙ্ক পুরীতে, ময়দানে MP সম্বিত পাত্র
03:24দাউদ ইব্রাহিমের ডেরা বুলডোজারে ধুলিসাৎ! গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুম্বইয়ে ডি-কোম্পানির ঘাঁটি
09:35Cyclone Akvan Latest Update: পুরীর দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান'! প্রবল বৃষ্টিতে বন্ধ পুরীর মন্দির, পর্যটকদের হোটেলেই থাকার নির্দেশ
Read more