Cyclone Akvan: আকভান ঘূর্ণিঝড়ে উত্তাল ওড়িশা, পর্যটকশূন্য পুরী, ৮০ কিমি বেগে ঝড়

গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ল্যান্ডফল হয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Share this Video

গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ল্যান্ডফল হয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল পুরীর সমুদ্র। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পর্যটকশূন্য সৈকত। উপকূলজুড়ে জারি সতর্কতা। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পড়তে শুরু করেছে পুরীতে। বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনজীবন। পরিস্থিতি মোকাবিলায় হাই অ্যালার্টে প্রশাসন ও পুলিশ। জরুরি বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত রয়েছে। পুরীর পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্ক কটক জেলা প্রশাসনও। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Related Video