CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?

CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?

Arup Dey   | ANI
Published : Oct 13, 2026, 04:59 PM IST

CJP Jantar Mantar: ঠিক কী ঘটেছিল যন্তর-মন্তরে? কেন ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির নেতাদের? গোটা ঘটনা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদন।

CJP Jantar Mantar: দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করতে গিয়ে ফের আটক ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) তিন নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও আজিঙ্ক শিন্ডে। তাঁদের পাশাপাশি দলের আরও একাধিক সদস্যকেও আটক করেছে দিল্লি পুলিশ। নিষেধাজ্ঞা জারির পরেও মঙ্গলবার সকালে যন্তর-মন্তরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন দলের সদস্যরা। এরপরই তাঁদের আটক করা হয়।

এই ঘটনার একটি ভিডিও নিজের X (Twitter) হ্যান্ডেলে পোস্ট করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যাচ্ছে, লোহার গেট ও পুলিশি ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা। এরপরই ঘটনাস্থলে পৌঁছে একে একে তাঁদের আটক করে পুলিশ।

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যন্তর-মন্তরে বিক্ষোভের অনুমতি ও পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এর আগে মুম্বই থেকে বিমানে দিল্লি যাওয়ার সময় অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাদের আটক করা হয়েছিল। পরে তাঁরা মুক্তি পান। এবার ফের তাঁদের আটক করল দিল্লি পুলিশ।

12:54Cyclone Murasu Update: ধেয়ে আসছে সাইক্লোন মুরাসু, জগন্নাথ ধামে বৃষ্টি! ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?
20:42BJP on INDIA Bloc Rally: 'এক মুঠো লোক এসেছিল...', রাহুলকে ফের ধুয়ে দিলেন সম্বিত! কী কী বললেন?
09:54Neha Bora: 'BJP-RSS-এর জায়গা এবার ডাস্টবিনে হবে!', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার
18:14Himanta Biswa Sarma: SIR নিয়ে হঠাৎ বাবর-ঔরঙ্গজেবের প্রসঙ্গ! কী বললেন হিমন্ত? কংগ্রেসকে তুলোধোনা!
07:28Akhilesh Yadav: ‘উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন ডবল জিরো হবে!’ রামলীলা ময়দানে গর্জে উঠলেন অখিলেশ
12:38Rahul Gandhi: ভোট চুরি করে ক্ষমতা দখল? রামলীলা ময়দান থেকে মোদী-শাহকে সরাসরি চ্যালেঞ্জ রাহুলের
06:29INDIA Alliance Rally: 'ভ্যানিশ কুমার, আপনি কবে ভ্যানিশ হবেন?' দিল্লিতে জোর 'চিৎকার' মমতার, আর কী কী বললেন?
10:13INDIA Alliance Rally: জ্ঞানেশকে সরাতে দিল্লিতে বিরোধী জোটের মহামিছিলে রাহুল,মমতা, অখিলেশরা, ভিড়ের মাঝে হাজার প্রশ্ন!
08:08India Bloc ‘Chalo Dilli’: ‘চলো দিল্লি’তে উপচে পড়ল ভিড়! স্লোগান-গানে জমজমাট রামলীলা ময়দান
06:27সনাতন ধর্মগ্রন্থে ইচ্ছাকৃত বিকৃতির বিস্ফোরক অভিযোগ রামদেবের, যোগগুরুর বড় পদক্ষেপ
Read more