Indian Railways: উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার উদ্যোগ, ১৮,০০০ বিশেষ ট্রেন

Published : Nov 07, 2026, 06:16 PM IST
Indian Railways plans 24 coach Vande Bharat sleeper trains

সংক্ষিপ্ত

Special Trains: সারা দেশেই উৎসবের মরসুমে ট্রেন-বাস-বিমানে যাত্রীদের ভিড় থাকে। বিশেষ করে ট্রেনে সবচেয়ে বেশি ভিড় থাকে। এবারের দীপাবলি, (Diwali 2026) ছটপুজোর (Chhath 2026) সময়েও ভারতীয় রেলে (Indian Railways) যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। এই ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হল।

Indian Railways Special Trains: দুর্গাপুজো (Durga Puja 2026), দীপাবলি (Diwali 2026) ও ছটপুজো (Chhath 2026) উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। চলতি বছরে উৎসবের মরসুমে এখনও পর্যন্ত প্রায় ১৮,০০০ বিশেষ ট্রেন চালানো হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। তিনি জানিয়েছেন, এই বিশেষ ট্রেনগুলির সুবিধা পেয়েছেন দু'কোটিরও বেশি যাত্রী। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও টার্মিনালগুলিতে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার আনন্দ বিহার টার্মিনাল (Anand Vihar Terminal) পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী জানান, যাত্রীদের ভিড় সামলাতে বিভিন্ন স্টেশনে বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। উৎসবের মরসুমে যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে এই উদ্যোগ। স্টেশনে উপস্থিত একাধিক যাত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীরা পরিষেবার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বছর পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা করছে রেল।

ভিড় সামাল দেওয়ার উদ্যোগ রেলের

আনন্দ বিহার টার্মিনাল থেকে দিল্লি মেট্রো, আঞ্চলিক দ্রুতগামী পরিবহণ ব্যবস্থা এবং বাসস্ট্যান্ডের সংযোগকারী ফুট ওভারব্রিজে অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বৈষ্ণব। তাঁর নির্দেশ, দ্রুত ওই ফুট ওভারব্রিজের সমীক্ষা করতে হবে। আগামী উৎসবের মরসুমের আগেই সেটি চওড়া করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে বিকল্প হিসেবে একটি সাবওয়ে বা ভূগর্ভস্থ পথ তৈরির পরিকল্পনাও করতে হবে। রেলমন্ত্রী বলেন, ‘দিল্লি মেট্রো, আরআরটিএস এবং বাসস্ট্যান্ডের যাত্রীরা একটি ফুট ওভারব্রিজ ব্যবহার করেন। সেখানে প্রচুর ভিড় হচ্ছে। আমি আধিকারিকদের অবিলম্বে সমীক্ষা করার নির্দেশ দিয়েছি। দীপাবলি ও ছটের মরসুম শেষ হলেই আগামী বছরের প্রস্তুতি অনুযায়ী ফুট ওভারব্রিজটি চওড়া করা অথবা একটি সাবওয়ে তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি আরও জানান, এই সমস্যার সমাধানে দু'টি পরিকল্পনার মধ্যে অন্তত একটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ চেয়েছেন তিনি। প্রতি বছর রেল পরিষেবার উন্নতি ঘটানোই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা

চলতি বছর প্রায় ১৮,০০০ বিশেষ ট্রেন চালানোর ফলে উৎসবের মরসুমে যাত্রী পরিবহণ অনেকটাই সহজ হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তাঁর কথায়, দীপাবলি, পুজো এবং উৎসবের ভিড়ের সময়ে দু'কোটিরও বেশি মানুষ এই বিশেষ ট্রেনগুলির সুবিধা পেয়েছেন। আগামী কয়েকদিনেও রেল স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় অব্যাহত থাকবে। শুক্রবার ধনতেরাসে বিপুল ভিড় হয়েছিল। শনিবারও যাত্রীসংখ্যা ছিল বেশি। রবিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকলেও ছটপুজোর প্রায় তিন দিন আগে থেকে ফের যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করছে রেল। এই পরিস্থিতি সামাল দিতে হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin), নয়াদিল্লি (New Delhi), শকুর বস্তি (Shakur Basti) এবং আনন্দ বিহার-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের আরও ট্রেন চালানোর দাবির প্রসঙ্গে বৈষ্ণব জানান, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজন পড়লে কয়েক ঘণ্টার মধ্যেই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করতে হবে। যাতে উৎসবের মরসুম যত বেশি সম্ভব যাত্রী নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই প্রস্তুত ভারতীয় রেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UP Govt DA Hike: দিওয়ালির আগে ফের DA বাড়ল ৬৩ শতাংশ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বসিত সরকারি কর্মচারীরা
১৩,৬২৯ ফুট উচ্চতায় বিমান নামিয়ে বিশ্বরেকর্ড ভারতের! লাদাখে চিন সীমান্তের কাছে বায়ুসেনার বড় সাফল্য