Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় এ বার বাংলার এই বিজেপি নেতা? ২৩ নভেম্বর বড় রদবদলের সম্ভাবনা

Published : Nov 14, 2026, 11:07 AM IST

PM Modi's Cabinet Reshuffle: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই নতুন খবর। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ২৩ নভেম্বর রদবদলের সম্ভাবনা, কারা আসছেন, জানুন বিস্তারিত।

PREV
110
২৩ নভেম্বরেই রদবদলের জল্পনা

প্রায় ছ'মাস ধরে চলা জল্পনা এবার সত্যি হতে চলেছে বলে দাবি সূত্রের। তাদের খবর, সব ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও সরকারি ঘোষণা হয়নি, তাই সবটাই আপাতত জল্পনার স্তরে।

210
তৃতীয় মেয়াদের দু'বছর পূর্ণ, রীতিও সেই দিকেই

কয়েক মাস আগেই তৃতীয় মেয়াদের দু'বছর পূর্ণ করেছে মোদী সরকার। অতীতের রীতি বলছে, প্রধানমন্ত্রী হওয়ার দু'বছর পরেই মন্ত্রিসভায় বদল আনেন মোদী। সেই হিসেবেই এবার রদবদলের পালা বলে মনে করছেন অনেকে।

310
তারুণ্যে জোর, লক্ষ্য প্রতিষ্ঠান বিরোধিতা কাটানো

সূত্রের দাবি, সরকারের বিরুদ্ধে জমে থাকা প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন মোদী। তাই এবার মন্ত্রিসভায় বেশ কিছু নতুন, তরুণ মুখের দেখা মিলতে পারে। যাদের দেখে তরুণ প্রজন্ম আকৃষ্ট হবে তাদের ওপর ভরসা রাখতে চাইছেন নরেন্দ্র মোদী। তেমনই বলছে একটি সূত্র।

410
নিতিন নবীনের নতুন টিম, লক্ষ্য ২০২৯

বিজেপির সভাপতি হওয়ার পর নিজের নতুন টিম গড়ে ফেলেছেন নিতিন নবীন। সূত্রের মতে, এ বার সরকারের পালা। মন্ত্রিসভার এই নতুন টিম নিয়েই ২০২৯ লোকসভা নির্বাচনের ময়দানে নামবেন মোদি। প্রস্তুতি বেশ কিছু দিন ধরেই চলছিল, কিন্তু জাতীয় রাজনীতির নানা ঘাত-প্রতিঘাতের জন্য এত দিন ঘোষণা করা যায়নি।

510
শীতকালীন অধিবেশনের আগেই নতুন মন্ত্রিসভা?

সূত্র বলছে, উৎসবের মরশুম মিটলেই রদবদলের সিদ্ধান্তে সিলমহর পড়বে। লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই। তার আগেই মন্ত্রিসভার রদবদলের কাজটা সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই বলেছেন ২৩ নভেম্বরের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে।

610
ছট পুজোর পর বিশেষ অধিবেশন?

সূত্রের খবর, ছট পুজোর পরই আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডাকতে পারে সরকার। এর জন্য সংবিধান সংশোধন লাগবে, যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সেই সংখ্যা ৩৬০, অথচ সূত্র অনুযায়ী এনডিএর হাতে এই মুহূর্তে সমর্থন রয়েছে ৩১৭ জন সাংসদের। এর আগে একবার এই বিল পাশের চেষ্টা ব্যর্থ হয়েছে। আবার তা হোক, চাইছে না মোদী সরকার।

710
এনডিএ-তে আসতে পারে এনসিপির মতো দল, পুরস্কার মন্ত্রিত্ব?

বিল পাশ করাতে এনডিএর বাইরে থেকেও বহু সাংসদের সমর্থন আশা করছে বিজেপি। এমনকি এনসিপির মতো দল সরাসরি এনডিএ শিবিরে নাম লেখাতে পারে বলেও জল্পনা। সে ক্ষেত্রে 'পুরস্কার' হিসেবে তাদের মন্ত্রিসভায় জায়গা করে দিতে পারেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় প্রথম নাম থাকতে পারে সুপ্রিয়া সুলের। তেমনই খবর দিল্লিতে। যদিও সম্প্রতি সব জল্পনাই উড়িয়ে দিয়েছেন শারদ পাওয়ার কন্য়া।

810
৭-৮ জন নতুন মন্ত্রী, ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে একাধিক মন্ত্রীর উপর

শোনা যাচ্ছে, অন্তত ৭-৮ জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। সেই তালিকায় শীর্ষস্তরের বিজেপি নেতারাও রয়েছেন বলে সূত্রের দাবি।

910
নতুন মন্ত্রীর তালিকায় কোন কোন তরুণ ও পরিচিত মুখ?

সূত্র বলছে, অভিনেতা-সাংসদ অরুণ গোভিলের নাম শোনা যাচ্ছে, যিনি পর্দায় দীর্ঘ দিন রামের ভূমিকায় অভিনয় করেছেন। মন্ত্রিসভায় ঢুকতে পারেন তেজস্বী সূর্য, অনুরাগ ঠাকুর ও বাঁশুরি স্বরাজের মতো তরুণ মুখও।

1010
বাংলা থেকে সৌমিত্র খাঁ?

বাংলা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সৌমিত্র খাঁ-র। উত্তরপ্রদেশের ভোটের কথা মাথায় রেখে গোরক্ষপুরের সাংসদ রবি কিষানকে মন্ত্রী করা হতে পারে, শোনা যাচ্ছে মনোজ তিওয়ারির নামও। শিব সেনার বিদ্রোহী গোষ্ঠীর কাউকে মন্ত্রী করার খবর রয়েছে, আর পাঞ্জাবে আপে ভাঙন ধরানো রাঘব চাড্ডার নামও শোনা যাচ্ছে। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়।

Read more Photos on
click me!

Recommended Stories