
India-Nepal Relation: প্রথম ভারত সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দ্বিপাক্ষিক আলোচনা, Hydropower Cooperation, Railway Connectivity এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে
India-Nepal Relation: মোদীর সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী, ভারত-নেপাল সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত?
প্রথম সরকারি দ্বিপাক্ষিক সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পর রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর।
বৈঠকে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ, বাণিজ্য, বিদ্যুৎ ও জলবিদ্যুৎ সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি সরযূ-কমলা এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। নেপালের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।