Union Budget 2026 Update: রবিবার কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। নতুন কী কী বরাদ্দ হল বাজেটে? কোন জিনিসের দাম কতটা কমল? কোন খাতে বাড়ল বরাদ্দ? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nirmala Sitharaman Budget 2026: এক ঘন্টারও বেশি সময় ধরে অর্থাৎ প্রায় ৮৫ মিনিট ধরে সংসদে চলে বাজেট পেশ। টানা নবমবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার ১ ফেব্রুয়ারি বাজেট পেশে সামাজিক ক্ষেত্রে উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সোশ্যাল মিডিয়ার ঠিকঠাক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও এদিনের বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর্থিক খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সেই সঙ্গে বাজেটে তিনি আর কী কী ঘোষণা করলেন? জানুন বিশদে।

নির্মলার বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় প্রস্তাব:- 

রবিবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন বাজেট পেশে যেমন উল্লেখ ছিলো দেশের আর্থিক শ্রীবৃদ্ধি-শিক্ষা-স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে। তেমনই বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও নতুন ঘোষণা করেন কেন্দ্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তিনি বলেন-''কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ হাজার কোটির বিশেষ বরাদ্দ।'' 

বাজেটে দেশের জলপথ পরিষেবার উন্নয়নে জোরের প্রস্তাবের কথা ঘোষণা:-

এদিন বাজেটে ২০২৬-’২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪% বলে জানান নির্মলা সীতারামন। এছাড়াও তিনি বলেন- ‘’প্রতি জেলায় মহিলাদের হস্টেল। তিনটে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল। ৫ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা। জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে। অভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র। বারাণসী-পটনায় তৈরি হবে। ২২টি নতুন জলপথ তৈরি করার লক্ষ্য।'' 

এছাড়াও দেশের পরিষেবা ক্ষেত্রে বিশেষ জোর কেন্দ্রের:-

নির্মলা সীতারামন তার বাজেটে আরও জানান যে, পরিষেবা ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করবে কেন্দ্র সরকার। বাণিজ্যিক ক্ষেত্রে বিশ্বের ১০% বাজার দখল করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর জন্য বিশেষ কমিটি তৈরি করা হবে। বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীরসারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ। বাজেট ঘাটতি জিডিপির ৪.৩ শতাংশ হবে। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।