পেহলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনে প্রভাব পড়েছে। ভারত পাকিস্তান থেকে খেজুর, ফল, গম, চাল আমদানি করে, আর পাকিস্তান ভারত থেকে সয়াবিন, মুরগির খাবার, সবজি আমদানি করে।
পেহলগাঁও কাণ্ডের পর আরও তিক্ত হয়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করেছে ভারত। তেমনই কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও।
210
এই পরিস্থিতিতে আওরি-ওয়াঘা সীমান্ত বন্ধ হওয়ায় পাক বাণিজ্যে যে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। জেনে নিন পাকিস্তান থেকে ভারত কী কী আমাদানি করে। তেমনই ভারত থেকে কী কী যায় পাকিস্তানে।
310
পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের ফল মূলত খেজুর আমদানি করে থাকে ভারত। বিশ্বের অন্যতম প্রধান খেজুর উৎপাদক দেশ পাকিস্তান। সে দেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ খেজুর আসে ভারতে।
ফলের পাশাপাশি গম এবং চালও পাকিস্তান থেকে ভারতের পাঞ্জাব ও রাজস্থানে আসে।
510
বিশেষ করে ড্রাই ফ্রুট, জিপসাম, সিমেন্ট, রক সল্ট ছাড়াও বিভিন্ন ধরনের হার্ব আমদানি হয় ঙারতে।
610
পণ্য সামগ্রী ছাড়াও বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল উৎপাদক দেশ পাকিস্তান। পাকিস্তানের কাছ থেকে সুতির কাপড় যেমন শাল ও সুতির চাদর আসে ভারতে।
710
ভারত থেকে পাকিস্তানও অসংখ্য জিনিস রপ্তানি করে। সয়াবিন, মুরগির খাবার, সবজি ভারত থেকে পাকিস্তানে যায়।
810
প্লাস্টিকের দ্রব্য, মশলা, বিভিন্ন ওষুধ ভারত থেকে যায় পাকিস্তানে।
910
পেঁয়াজ, চিনি, নুন, কফি ভারত থেকে আমদানি করে পাকিস্তান।
1010
তেমনই স্টিল, অটো পার্টস সহ বহু প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে পাকিস্তান।
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.