টানা একদিনের মুষলধারার বৃষ্টিতে স্পেনে ভয়বাহ বন্য়া, জলের তলায় দুতলা বাড়িও

টানা একদিনের মুষলধারার বৃষ্টিতে স্পেনে ভয়বাহ বন্য়া, জলের তলায় দুতলা বাড়িও

Published : Oct 06, 2026, 10:18 PM IST

স্পেনে ভয়াবহ বন্যা ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ক্যাটালোনিয়া, বিশেষ করে বার্সেলোনা প্রদেশ। ৩ থেকে ৫ অক্টোবরের প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

স্পেনে ভয়াবহ বন্যা ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ক্যাটালোনিয়া, বিশেষ করে বার্সেলোনা প্রদেশ। ৩ থেকে ৫ অক্টোবরের প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এখনও পর্যন্ত ক্যাটালোনিয়ায় অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, পাশাপাশি এক ব্যক্তির খোঁজ চলছে। স্পেনের বিস্তৃত আবহাওয়া পরিস্থিতিতে মৃতের সংখ্যা ৩-ও বলা হয়েছে।

বার্সেলোনায় গত অন্তত ২০ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। কোথাও মাত্র ৩০ মিনিটে ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। Can Bruixa-তে ২১৩ মিমি, Vilassar de Mar-এ ২৮৮ মিমি, Mataró-তে ২৫৪ মিমি এবং Granollers-এ ২৪৮ মিমি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। বন্যার জেরে বিপদসীমা পেরিয়েছে একাধিক নদী। Besòs নদীর জলপ্রবাহ শতাব্দীর এই সময়ে সর্বোচ্চ স্তরে পৌঁছয়। রাতভর স্পেনের ক্যাটালোনিয়ার জরুরি পরিষেবায় প্রায় ৬ হাজার ফোন আসে। দমকলকর্মীরা বহু মানুষকে জলবন্দি বাড়ি, গাড়ি ও লিফট থেকে উদ্ধার করেন।

বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে প্রায় ১৮ হাজার গ্রাহকের। জল ঢুকেছে বাড়ি, রাস্তা, হাসপাতাল ও বিভিন্ন এলাকায়। বার্সেলোনা বিমানবন্দরে প্রায় ২৫০টি বিমান বাতিল বা দেরিতে চলেছে। ট্রেন পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ে। একাধিক ফুটবল ম্যাচ বাতিল করা হয় এবং বার্সেলোনার Liceu অপেরা হাউসেও অনুষ্ঠান বাতিল হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল, মেরিন রেসকিউ ও নিরাপত্তা বাহিনী। আগামী দিনগুলিতেও ভারী বৃষ্টি ও বজ্রপাত, ঝড়ের পূর্বাভাস থাকায় স্থানীয়ভাবে বন্যার আশঙ্কা এখনও রয়েছে।

14:36Spain Flood: জলের তোড়ে রাস্তা দিয়ে ভাসছে ট্রেন লাইন, ভাঙছে বাড়ি। ভয়াবহ বন্যা স্পেনে
05:22অর্ধেক ডুবেই চলছে ট্রাম, রাস্তায় হাজির সমুদ্র। ফ্রান্সে ভয়বাহ বন্যা
03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
04:56বন্যার স্রোতে ভাঙল নেপালের বিখ্যাত মহাকালী সেতু, ভারত-নেপাল সীমান্তে বড় সমস্যা
06:19ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল
06:29৩২০ মিমি বৃষ্টিতে ব্যাংককের হাল আরও খারাপ, রাজপথে চলছে বোট, মানুষের সঙ্গে হাঁটছে সাপ
08:41Nepal Flood Alert: নেপালে ফের আসছে মহাপ্রলয়? এটা কী পূর্বাভাস? ভিডিও দেখলে চমকে উঠবেন
10:06Nepal Flood: নেপালে ফের হড়পা-বান! ভেসে গেল আস্ত বাড়ি, আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও
05:50নেপালে ভয়াবহ তুষারধস! Himlung Himal-এ চাপা পড়ল একাধিক তাঁবু, নিখোঁজ ১০
Read more