
Santa Marta Floods: কলম্বিয়ায় ভয়াবহ বন্যায় গোটা শহর-গ্রাম জলের তলায়, এল নিনোর প্রভাব শুরু
কলম্বিয়ার সান্তা মার্তায় ভয়াবহ বন্যা! প্রবল বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। ২৪ অক্টোবরের ভারী বৃষ্টির জেরে ভিলা বেতেল-সহ একাধিক এলাকায় জল ঢুকে পড়ে।
কলম্বিয়ার সান্তা মার্তায় ভয়াবহ বন্যা! প্রবল বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। ২৪ অক্টোবরের ভারী বৃষ্টির জেরে ভিলা বেতেল-সহ একাধিক এলাকায় জল ঢুকে পড়ে। উপচে পড়ে কেব্রাদা তামাকা খাল। অন্য দিকে, গাইরা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন রাস্তা ও জনবসতি প্লাবিত হয়েছে।
জল জমে কোথাও কোথাও গাড়ির অর্ধেক পর্যন্ত ডুবে যায়। ব্যাহত হয় যান চলাচল। বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণের কাজে নেমেছে দমকল, সিভিল ডিফেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার, ম্যাট ও পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ২৫ অক্টোবরের এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিয়েরা নেভাদা দে সান্তা মার্তা পর্বতমালা থেকে নেমে আসা জল, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে এই অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যায়। সান্তা মার্তার পাশাপাশি কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলের অন্য এলাকাতেও ভারী বৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। সান্তা মার্তার বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান এবং প্রশাসনের সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও।