বরফ কুচির বিরল বন্যা মেক্সিকোয়, টানা ৩ ঘণ্টার শিলাবৃষ্টিতে স্তব্ধ জনজীবন। Hailstorm Flood

মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে ভয়াবহ শিলাবৃষ্টি ও বন্যা! প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক এলাকা। পরিস্থিতির প্রভাব পড়ে IMSS General Hospital No. 6-এও।

Share this Video

মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে ভয়াবহ শিলাবৃষ্টি ও বন্যা! প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক এলাকা। পরিস্থিতির প্রভাব পড়ে IMSS General Hospital No. 6-এও। হাসপাতালের করিডর, সিঁড়ি এবং ভবনের ভিতরের বিভিন্ন অংশে জল ও শিলা জমে যায়। হাসপাতাল চত্বরের পাশাপাশি আশপাশের রাস্তাও জলের তলায় চলে যায়। জল জমে যাওয়ায় বিপাকে পড়েন গাড়িচালকরা। বেশ কিছু গাড়ি জলবন্দি হয়ে পড়ে এবং ব্যাহত হয় যান চলাচল।
প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে নিকাশি ব্যবস্থা সামাল দিতে পারেনি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাসপাতালের ভিতরে জমা জল সরানো এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হাসপাতালের পরিষেবা সচল রাখার চেষ্টা চলে। আকস্মিক এই আবহাওয়ার কারণে সিউদাদ হুয়ারেজের বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হয়।
দেখুন মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে শিলাবৃষ্টি ও বন্যার পরিস্থিতির ছবি।

Related Video