গভীর নিম্নচাপে পরিণত যশ, কলকাতা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

Published : May 27, 2021, 07:58 AM ISTUpdated : Jun 01, 2021, 12:42 AM IST
গভীর নিম্নচাপে পরিণত যশ, কলকাতা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

 বৃহস্পতিবার সকাল থেকেই বইছে হাওয়া  সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ  সকালেই রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে  শহর কলকাতার  একাংশ জলমগ্ন হয়েছে

কলকাতা থেকে ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেলেও বৃহস্পতিবার সকাল থেকেই বইছে হাওয়া। এই মুহূর্তে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিক্ষয় হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ।  শহরের আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালেই রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে।

আরও পড়ুন, ঘূর্ণিঝড় যশের প্রভাবে ফুঁসছে গঙ্গা, পাড় ছাপিয়ে জল ঢুকল বেলুড় মঠে 

 

 


 আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোর ৫ টা ৫৫ থেকে ১-২ ঘন্টার মধ্যে কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তিক্ষয় হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। ওড়িশা থেকে ঝাড়খন্ডের দিকে সরে গিয়েছে। যাওয়ার পথে প্রবল বর্ষণ ঘটিয়েছে যশ। বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ডে যশ ঘূর্ণিঝড়ের ঘতিবেগ ৫৫ কিমি প্রতি ঘন্টায় এসে দাড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  গঙ্গার কাছাকাছি কালীঘাট, রাসবিহারী এবং ভবানীপুরের একাংশ জলমগ্ন হয়েছে। গঙ্গা সংলগ্ন এলাকায় যেখানে যশের পর জল জমেছে, সেই এলাকাগুলিতে সতর্ক থাকতে হবে। যাতে কেউ বিদ্যুৎ পৃষ্ট না হয়ে যায়, তাই এদিন বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে বলেছেন রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসিকে। 

 আরও পড়ুন, 'ফল পাড়বে- না রাখবে', পরামর্শ না পেয়ে 'যশ'-র আতঙ্কে ঘুম উড়ল আম-লিচু মালিকদের 

 

 


  আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.০ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.২ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৯ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৩ ডিগ্রী।  অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 


 

PREV
click me!

Recommended Stories

Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
West Bengal 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন আদৌ চালু হবে তো! সরকারি নথি কী বলছে জানেন?