টাকা না দেওয়া নির্মম মার, ছেলের হাতেই খুন মা

Published : Feb 18, 2020, 04:22 PM ISTUpdated : Feb 20, 2020, 12:08 AM IST
টাকা না দেওয়া নির্মম মার, ছেলের হাতেই খুন মা

সংক্ষিপ্ত

  কলকাতার রিজেন্ট পার্কের ঘটনা ছেলের হাতেই খুন মা অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

ছেলের হাতেই খুন হতে হলো মাকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার বাবুপাড়ায়। মৃতার নাম নমিতা দত্ত (৫০)। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতা নমিতা দত্ত পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। ছেলে রাকেশ সেভাবে কিছুই করত না। কিন্তু মায়ের থেকে নিয়মিত টাকা চাইত সে। এ নিয়েই দু' জনের মধ্যে মাঝেমধ্যেই বচসা হতো। রাকেশ তার মাকেও মারধর করত বলে অভিযোগ।

আরও পড়ুন- গুনিনের নিদান, অসুস্থ মা-কে বাঁচাতে প্রতিবেশী মহিলাকে 'কোপাল' যুবক

এ দিন সকালেও মা এবং ছেলের মধ্যে অশান্তি হচ্ছে তা টের পান প্রতিবেশীরা। অশান্তি চরমে পৌঁছনোয় প্রতিবেশীরা নমিতাদেবীদের ঘরে খোঁজ নিতে যান। তখনই তাঁরা দেখেন, ঘরের মধ্যে পড়ে রয়েছেন নমিতাদেবী। ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করছিল তাঁর ছেলে রাকেশ। স্থানীয় বাসিন্দারাই তখন তাকে  ধরে ফেলেন। 

আরও পড়ুন- ইস্ট-ওয়েস্ট মেট্রো তাদের বাঁচার পথ দেখিয়েছে, সওয়ারি পেয়ে খুশি রিক্সাওয়ালা

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। স্থানীয়রাই তাকে পুলিশের হাতে তুলে দেন। নমিতাদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রাকেশ স্বীকার করে, এ দিন অশান্তির সময় মাকে যথেচ্ছ কিল, চড় এবং ঘুষি মারে সে। যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন নমিতাদেবী। 

PREV
click me!

Recommended Stories

এই লিংকে ক্লিক করুন! মার্চ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার?
Weather Kolkata: বসন্তে অব্যাহত পারদ পতন! শীতের লম্বা ইনিংস নিয়ে কী বলছে আলিপুরের পূর্বাভাস