বিকেলের পর প্রায় ৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Published : May 29, 2020, 04:50 PM IST
বিকেলের পর প্রায় ৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

 শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্য়ে দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা   ৫০ থেকে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় নির্ধারিত সময়েই বর্ষা ঢুকে পড়বে কেরলে   

শুক্রবার আবার ঝড়ের পূর্বাভাস বাংলায়।   দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ।এই জেলাগুলিতে বিকেল বা সন্ধের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। কলকাতাতে  বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন, করোনার সংক্রমণ এবার লালবাজারে, গড়ফা থানায় আক্রান্ত আরও ২


হাওয়া অফিস জানিয়েছে,  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৮ শতাংশ।গতকাল  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। টানা ঝড়-বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। শুক্রবার সকাল পর্যন্ত সারা কলকাতায় বৃষ্টির পরিমাণ ৩.৬ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার।

আরও পড়ুন, বিমানে কলকাতায় ফিরতে চাইলে রইল প্রয়োজনীয় তথ্য, জানুন কী কী পদক্ষেপ নিতে হবে

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর এর অধিকাংশ এলাকা জুড়ে অবস্থান করছে।আগামী 48 ঘণ্টায় মালদ্বীপ ও কমোরিন এলাকা অতিক্রম করবে এই মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু আন্দামান-নিকোবর ছাড়িয়ে যাবে আগামী ২৪ ঘন্টায়। শ্রীলংকা পেরিয়ে পয়লা জুন এর মধ্যেই ঢুকে পড়বে মূল ভারতের ভূখণ্ডে।  আবহাওয়াবিদদের অনুমান দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার টানেই বর্ষা ঢুকে পড়বে মূল ভারতের ভূখণ্ড কেরলে। পয়লা জুন নির্ধারিত সময়েই বর্ষা ঢুকে পড়বে কেরলে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

 

 

করোনা আক্রান্ত রাজ্য়ের তৃণমূল বিধায়ক, কালীঘাটের ফ্ল্য়াট সিল করে বসল পুলিশি প্রহরা

করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

PREV
click me!

Recommended Stories

Nirmal Ghosh Arrested: জোর করে অভয়ার দেহ দাহ? গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
Ajker Bangla Khabar Live: Sukhbir Singh Badal - মহারাষ্ট্রে সুখবীর সিং বাদলের হাতে কৃপাণ দিয়ে কোপ, গ্রেফতার এক নিহাং