সোমবার থেকেই ফের বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রাজ্য়ে

Published : Mar 01, 2020, 04:12 PM IST
সোমবার থেকেই ফের বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রাজ্য়ে

সংক্ষিপ্ত

কলকাতার আকাশ আজ রাতেও পরিষ্কার থাকবে  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস   আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৭ শতাংশ 

শহর কলকাতার আকাশ আজ সকাল থেকে পরিষ্কার রয়েছে। আজ রবিবার কলকাতার, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির হতে পারে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের কয়েকটি জেলাতেও।

আরও পড়ুন, কলকাতায় অমিত শাহ, বিক্ষোভ কর্মসূচি শহরের বিভিন্ন জায়গায় বিরোধীদের


আজ শনিবার, শহর কলকাতার আকাশ রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৭ শতাংশ।  গতকালেরও সর্বোচ্চ তাপমাত্রা ছিল   ২৯.৭  ডিগ্রি  সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। 

আরও পড়ুন, স্কুল শিক্ষক নিয়োগে উঠে যাচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, ঘোষণা করল রাজ্য সরকার

উল্লেখ্য়, ২৭ বছরের গড় ধরে স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা হয়। সেই হিসাব অনুযায়ী ২০২০ সালে মার্চ থেকে মে এই তিন মাসের গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে উত্তরবঙ্গের জেলায়। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে এবারের গরমে গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি বেশি গড় তাপমাত্রা হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। অপরদিকে,  আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি হবে।

আরও সেলাই ছিঁড়ে ফের শিশুমৃত্যু এনআরএসে, নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ

PREV
click me!

Recommended Stories

Purba Medinipur: তৃণমূলকে ঘুষ দিলেই মিলবে আবাস! মমতার বাড়ি প্রকল্পে দুর্নীতির কোপে বহু সংখ্যালঘু পরিবার
Arjun Singh: ‘বাবরি মসজিদ ভাঙবই আমরা, মাটিতে মিশিয়ে দেব!’ চরম হুঁশিয়ারি অর্জুনের