দশ মিনিটে ত্বকে আসবে জেল্লা, নিউ ইয়ার পার্টির আগে অবশ্যই ব্যবহার করুন এই বিশেষ প্যাক

Published : Dec 29, 2022, 02:29 PM IST
Skin care

সংক্ষিপ্ত

মুহূর্তে মুখে আসবে জেল্লা, নিউ ইয়ার পার্টির আগে অবশ্যই ব্যবহার করুন এই বিশেষ প্যাক। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক। শীতের জন্য বেশ উপযুক্ত এই সকল প্যাক।

উজ্জ্বল ত্বক সকলেরই পছন্দ। দাগহীন, বলিরেখা মুক্ত ত্বক পেতে সকলেই কঠিন পরিশ্রম করে চলেছে। কেউ নানান বাজার চলতি পণ্য ব্যবহার করছেন, কেউ ব্যবহার করছেন ঘরোয়া টোটকা তো কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। তবে, এই সবের গুণে চট জলদি ত্বকে জেল্লা আসবে কিনা তা বলা কঠিন। আজ রইল এই সমস্যার সমাধান। ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। রইল কয়টি প্যাকের হদিশ। এক মিনিটে মুখে আসবে জেল্লা, নিউ ইয়ার পার্টির আগে অবশ্যই ব্যবহার করুন এই বিশেষ প্যাক। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক। শীতের জন্য বেশ উপযুক্ত এই সকল প্যাক।

চন্দন, ময়দা ও দুধের প্যাক- ব্যবহার করতে পারেন চন্দন, ময়দা ও দুধ দিয়ে তৈরি প্যাক। প্রথমে চন্দন বেটে নিন। এবার তার সঙ্গে মেশান ময়দা। ভালো করে মিশিয়ে নিন। এতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন। ত্বক নরম করতে বেশ উপকারী এই প্যাক।

কলা ও মধুর প্যাক- শীতের মরশুমে ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন কলা ও মধুর প্যাক। কলা ভালো করে চটকে নিন। এতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে জেল্লা আসবে এই প্যাকের গুণে।

হলুদ, দুধ ও জাফরানের প্যাক- ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারে হলুদ, দুধ ও জাফরানের প্যাক। প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার তাতে মেশান দুধ। মেশান জাফরান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। একবার ব্যবহারেই ফারাক দেখতে পারবেন।

মুলতানি মাটি, হলুদ ও গোলাপ জল- মুলতানি মাটি, হলুদ ও গোলাপ জল দিয়ে তৈরি প্যাকে ত্বকে আসবে জেল্লা। একটি হলুদের টুকরো বেটে নিন। এবার তাতে মেশান মুলতালন মাটি। সম পরিমাণ নিন দুটো উপকরণ। মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকের জন্য বেশ উপকারী এই মুলতানি মাটি, হলুদ ও গোলাপ জল দিয়ে তৈরি প্যাক

নিউ ইয়ার পার্টির আগে অবশ্যই ব্যবহার করুন এই সকল প্যাকের মধ্যে একটি। ত্বকে মুহূর্তে আসবে জেল্লা। দূর হবে যাবতীয় দাগ।

 

আরও পড়ুন-

মিলনের সময় এই কাজ করলেই বিছানায় রাজত্ব করবেন আপনি, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

বাড়িতেই করে ফেলুন নেইল আর্ট, এই সহজ পদ্ধতি অনুসরণে মিলবে উপকার, দেখে নিন এক ঝলকে

নতুন বছরে মনের মানুষকে দিতে পারেন এমন উপহার, দ্বিগুণ হবে আপনাদের ভালোবাসা

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

মহিলাদের জন্য সোনার টপস, এই ডিজাইনগুলি কিনলে স্ত্রী মুগ্ধ হবেনই!
পায়ের সৌন্দর্য বাড়াতে কালো পুঁতির নুপুর, দেখে নিন দারুণ ডিজাইন