বিয়ের প্রস্তুতি চলছে, কনের সাজে নজর কাড়তে মেনে চলুন এই ডায়েট

Published : Nov 25, 2019, 02:01 PM ISTUpdated : Nov 25, 2019, 04:24 PM IST
বিয়ের প্রস্তুতি চলছে, কনের সাজে নজর কাড়তে মেনে চলুন এই ডায়েট

সংক্ষিপ্ত

বিয়ে একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে একটি রীতি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে সম্পর্ক ও সামাজিক স্বীকৃতি লাভ করে তাই বিশেষ এই দিনে সকলের নজর কাড়তে প্রস্তুতি নেওয়া শুরু করুন একটু আগে থেকেই বিশেষ এই ডায়েট প্ল্যানে বিয়ের সাজে হয়ে উঠুন অনন্যা

বিয়ে হল একটি সামাজিক বন্ধন যাতে দুটি মানুষ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকে। বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি রীতি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে সম্পর্ক ও সামাজিক স্বীকৃতি লাভ করে। বিয়ের আয়োজন শুরু মানেই নিজেকে কীভাবে সাজিয়ে তুলবেন এই নিয়েও শুরু হয়ে যায় পরিকল্পনা। তাই বিশেষ এই দিনে সকলের নজর কাড়তে প্রস্তুতি নেওয়া শুরু করুন একটু আগে থেকেই। এখন থেকেই মেনে চলুন বিশেষ এই ডায়েট প্ল্যান আর বিয়ের সাজে হয়ে উঠুন অনন্যা। জেনে নেওয়া সহজ অথচ কার্যকর ডায়েট প্ল্যানগুলি।

আরও পড়ুন- গাড়িতে বা প্লেনে চড়লেই গা গুলিয়ে ওঠে, ঘরোয়া উপায়েই পান মুশকিল আসান

শরীরের পুষ্টি জোগাতে ও দ্রুত ওজন কমাতে সকালে হালকা জল খাবারের সঙ্গে রাখুন অঙ্কুরিত ছোলা, ভেজানো মুগ ডাল, কাঁচা বাদাম। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও প্রচুর পরিমানে ফাইবার।  

যখন তখন খিদে পেলেই ভারী বা মশলা জাতীয় খাবার না খেয়ে পাতে রাখুন ফ্লাক্স, চিয়া, কুমড়ো বীজের শষ্য। এগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার। এর পাশাপাশি এই শষ্যদানাগুলিতে রয়েছে মোনোস্যাচুরেটেড ফ্যাটস, মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

আরও পড়ুন- ওজন কমানো থেকে দৃষ্টি শক্তি বৃদ্ধি, সবেতেই কার্যকরী পুষ্টিগুণ সমৃদ্ধ কমলা

অ্যান্টিঅক্সিডেন্ট-এর প্রধান উৎস গ্রীন টি। তাই সকালে ও বিকেলে দুবেলা গ্রীন টি পান করুন।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে গাজর, বিট, পালং, আদা ও লেবুর রস দিয়ে স্মুদি তৈরি করে তা দিনে একবার পান করুন।

প্রতিদিনের খাদ্য তালিকায় পাতে রাখুন ওমেগা-৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ ও ড্রাই ফ্রুটস। এগুলি ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর সঙ্গে খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কমলালেবু, পেয়ারা, মুসম্বি, আমলকি-তে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। সেই সঙ্গে অবশ্যই রাখুন আয়রন জাতীয় খাদ্য। আলু, পালং শাক, ব্রকোলি, রাজমা এই জাতীয় খাদ্য রক্তে আয়রনের পরিমান বৃদ্ধি করে শরীর সতেজ রাখতে সাহায্য করবে। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

এই পাঁচটি অভ্যাস পেটের মেদ কমাতে সাহায্য করবে
চলছে প্রেমের মরশুম, কিন্তু সঙ্গী অনেক দূরে? এই ভাবে সারপ্রাইজ দিন আপনার ভালোবাসার মানুষটিকে