
Effects of Sexual Assault: যৌন নির্যাতনের পর মহিলাদের মস্তিষ্কে ভয়াবহ পরিবর্তন ঘটে। যেখানে অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে সংযোগ দুর্বল হয়ে যায়। এটি আবেগ, ভয় এবং স্মৃতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মানসিক আঘাতের ফলে PTSD (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) এর মতো সমস্যা হতে পারে।যেখানে হিপ্পোক্যাম্পাস সংকুচিত এবং অ্যামিগডালা বড় হতে পারে, যা শেখা, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে।
এই পরিবর্তনগুলো মহিলাদের মস্তিষ্কের কার্যকারিতায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যার ফলে তাঁদের মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রায় নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। গবেষকরদের মতে, এই মস্তিষ্কীয় পরিবর্তনগুলিকে যদি আগে থেকে শনাক্ত করা যায়, তবে নির্যাতিতাদের মানসিক ক্ষতি বাড়ার আগেই চিকিৎসা শুরু করা সম্ভব হবে। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণাকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, যৌন নির্যাতনের মানসিক ক্ষত শরীরের ক্ষতের চেয়েও গভীর। এই গবেষণা নতুন করে বুঝিয়ে দিল, কেন মানসিক যত্ন, কাউন্সেলিং ও সামাজিক সহানুভূতি এত প্রয়োজন। আঘাতের দাগ শুধু মনের মধ্যে নয়, মস্তিষ্কের গভীরেও থেকে যায় তার ছাপ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News