
Weight Loss Tips: ওজন কমানোর চেষ্টা সবাই করেন। তবে ওজন কমানো খুব একটা সহজ কাজ নয়। শরীরচর্চার পাশাপাশি ডায়েটের দিকেও বিশেষ নজর দিতে হয়। এমন বেশ কিছু খাবার রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। তবে, ওজন কমাতে গেলে মাটনের মতো ফ্যাট জাতীয় খাবার একদম চলে না। আপনি মুরগি, মাছ ইত্যাদি খেতে পারেন। মাছে-ভাতে থাকা বাঙালি যদি মাছ খেয়ে ওজন কমাতে পারে, তাহলে আর অন্য কোনও খাবারের উপর কেন নির্ভর করে থাকবেন? কিন্তু সমস্যা হল, ওজন কমানোর জন্য ঠিক কোন মাছটা বেশি করে খাবেন? মৌরলা, শিঙি, মাগুর থেকে শুরু করে রুই, কাতলা, ইলিশ-সহ সব ধরনের মাছ পাওয়া যায় বাজারে। কিন্তু ওজন কমানোর জন্য আদৌ কোনটি কিনবেন? বেশ কিছু গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে, মাছ খেলে ওজন কমে এবং বেশ কিছু উপকারিতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে ২-৪ চারদিন মাছ খেলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।
মাছ হলো এমন একটি খাবার যা প্রোটিনের সমৃদ্ধ উৎস। তাই মাছ খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে, এতে উল্লেখযোগ্যভাবে ওজন কমে। চিকেন কিংবা মাটনের মতো খাবারের তুলনায় অনেক কম ক্যালরি রয়েছে মাছে। ফ্যাটের পরিমাণও সীমিত। সুতরাং, মাছ খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং মাছ খেলে আপনার শরীর থাকবে সতেজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News