আবহাওয়া রুক্ষ হলেও চুল থাকবে ঝলমলে, সপ্তাহে অন্তত একবার চুলে পাবেন পার্লারের মত শাইন

Published : Dec 12, 2023, 04:07 PM IST
Hair Care Tips

সংক্ষিপ্ত

হেয়ার স্পা-এর নাম উঠলেই সকলে ভরসা রাখেন পার্লারের উপর। তবে আপনি চাইলে বাড়িতেও অনায়াসে করতে পারেন হেয়ার স্পা। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপাদানেই কীভাবে চুলের নেবেন বিশেষ যত্ন। 

কমছে তাপমাত্রা আর শুষ্ক হয়ে আসছে আবহাওয়া। তাই এই মরশুমেই ত্বকের মতোই বিশেষ যত্নের প্রয়োজন চুলেরও। শীতকালে যখন আবহাওয়াতে আর্দ্রতা কম থাকে তখন চুলের শুষ্কতা বৃদ্ধি পায়। এই মরশুমে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে শুধু তেল আর শ্যাম্পুই যথেষ্ট নয়। চুলের এই সময় প্রয়োজন বাড়তি যত্নের। দূষণময় পরিবেশে চুলের যত্ন নিতে প্রয়োজন হেয়ার স্পা-এর। তবে হেয়ার স্পা-এর নাম উঠলেই সকলে ভরসা রাখেন পার্লারের উপর। তবে আপনি চাইলে বাড়িতেও অনায়াসে করতে পারেন হেয়ার স্পা। চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপাদানেই কীভাবে চুলের নেবেন বিশেষ যত্ন।

চুলের রুক্ষতা দূর করতে-

চুলের রুক্ষতা দূর করতে প্রথমেই ব্যবহার করুন ডিমের কুসুম, মধু ও যে কোনও তেল দিয়ে বানিয়ে নিন একটি হেয়ার প্যাক। তবে নারকেল তেল ব্যবহার করলেই তা সবথেকে ভালো।

চুলের গোড়া থেকে শুরু করে পুরো চুলে ভালো করে মেখে ২ ঘন্টা রেখে দিন।

এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার করে নিন।

এই হেয়ার মাস্ক সপ্তাহে মাত্র ২ দিন ব্যবহার করলে পাবেন চুলে এক্সট্রা শাইন।

এছাড়া কাঁচা ডিম ও টক দই একসঙ্গে একটি পাত্রে খুব ভালো করে মিশিয়ে নিন।

আঁশটে গন্ধ কাটাতে এর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও দিয়ে নিতে পারেন।

এই মাস্ক চুলে আধ ঘন্টা ভালো করে লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার করে নিন।

চুল যদি খুব শুষ্ক হয়ে যায় তবে সপ্তাহে দুবার এই হেয়ার মাস্ক ব্যবহবার করুন।

স্মুদনিং শাইন পেতে-

চুলে স্মুদনিং শাইন পেতে চুলে ব্যবহার করুন নারকেলের দুধ।

চুলের পরিমান অনুযায়ি নারকেল কুরিয়ে নিন।

এরপর গরম জলে তা ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন।

এরপর তার থেকে দুধ বের করে নিন। ব্লেন্ডারে নারকেলের দুধ, মধু, ১ চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

এই পেস্ট এবার চুলে ভালো করে লাগিয়ে চিরুনী দিয়ে আচড়ে নিন। চুলে এই পেস্ট শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার করে নিন।

 

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার