রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে, রইল বাড়তি ঝাল কমানোর কয়েকটি সহজ উপায়

Indrani Mukherjee |  
Published : Jun 23, 2019, 04:42 PM IST
রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে, রইল বাড়তি ঝাল কমানোর কয়েকটি সহজ উপায়

সংক্ষিপ্ত

অনেকেই ঝাল ছাড়া খাবার খেতেই বেশি পছন্দ করেন অনেকসময়ে এমন হয় যে, না চাইতেই খাবার অতিরিক্ত ঝাল  হয়ে যায় সেক্ষেত্রে  বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি জেনে নিন খাবারে বাড়তি ঝাল কমানোর সহজ উপায়

অনেকেই ঝাল ছাড়া খাবার খেতেই বেশি পছন্দ করেন। কারণ অতিরিক্ত ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার একদিকে যেমন শরীরের ক্ষতি করে, তেমনই চেহারায় বয়সেরও ছাপ ফেলে দেয় তাড়াতাড়ি। কিন্তু অনেকসময়ে এমন হয় যে, না চাইতেই খাবার অতিরিক্ত ঝাল  হয়ে যায়। সেক্ষেত্রে পরিবারের সকলের পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি। তাই আপনার জন্য রইল ঝাল কমানোর কয়েকটি সহজ উপায়। 

১) লেবুর রস- লেবুর রস ঝাল কমাতে খুবই সাহায্য করে। তাই যে কোনও খাবারেই ঝাল কমাতে লেবুর রস দিয়ে দিন পরিমাণ মতো।

২) আলু- স্যুপ বা ঝোল রয়েছে এমন খাবারে ঝাল বেশি হলে তাতে যোগ করুন কয়েক টুকরো আলু। ঝাল অনেকটাই কমে যাবে।

৩) দুধ- কোনও কিছু ডুবিয়ে ভাজার জন্য তৈরি করা  ব্যাটারে ঝাল বেশি হলে তাতে মিশিয়ে নিন খানিকটা দুধ। ঝাল অনেকটাই কমে আসবে।  

৪) টক দই-  ভাজাভুজিতে ঝাল বেসি হলে তা টকদই সহযোগে পরিবেন করুন। ঝাল বোঝাই যাবে না। 

৫)  বাদাম বাটা- চাঁব, রেজালা, কোর্মা-জাতীয় খাবারে ঝাল বেশি হলে তাতে যোগ করুন বাদাম- বাটা তাহলে ঝাল অনেকটাই কমে যাবে। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার