Indian Coast Guard-এ কর্মী নিয়োগ, রয়েছে প্রচুর শূণ্যপদ

Published : Nov 22, 2020, 01:03 PM IST
Indian Coast Guard-এ কর্মী নিয়োগ, রয়েছে প্রচুর শূণ্যপদ

সংক্ষিপ্ত

উপকূলরক্ষী বাহিনীতে রয়েছে প্রচুর শূণ্যপদ কর্মী নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন পদে করা হবে কর্মী নিয়োগ অনলাইনেও করা হবে কর্মী নিয়োগ


ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে বা Indian Coast Guard কর্মী নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে রয়েছে মোট ৫০ টি শূণ্যপদ। বিভিন্ন পদে করা হবে কর্মী নিয়োগ। এই পদে আবেদনকরার জন্য আবেদনকারীর উচ্চতা, বয়সের সঙ্গে মানানসই ওজন এবং স্বাভাবিক শ্রবণশক্তি থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম উচ্চতা হতে হবে অন্তত ১৫৭ সেমি বা ৫ ফুট ২ ইঞ্চি। বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে আবেদনের জন্য প্রয়োজনীয় বিধি ও বিস্তারিত তথ্য জেনে নিন।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ, রইল প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদনের শেষ দিন সম্পর্কে বিস্তারিত তথ্য

এই পদের জন্য লিখিত পরীক্ষা হবে, রিজনিং, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং  ম্যাথমেটিক্স  বিষয়ে অবজেক্টিভ টাইপ প্রশ্নের উপর। শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রার্থীদের ২০টি ওঠ-বোস, ১০টি পুশ আপ , ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। অনলাইনে www.joinindiancoastguard.gov.in ওয়েবসাইটের opportunities অপশনে গিয়ে আবেদন করতে হবে ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে।আবেদনকারীর বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত ১৮ বছর থেকে ২২ বছরের। তফশিলিরা ৫ ওবিসিরা ৩ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন।

আরও পড়ুন- প্রতিদিন মাত্র ৬৩ টাকা জমালেই ফেরত পাবেন ৭ লক্ষ টাকা, বাম্পার ধামাকা এলআইসি-র

পরীক্ষা কেন্দ্রে প্রার্থীকে ৩ কপি ই-অ্যাডমিট কার্ড, নিজের সাম্প্রতিক ১০ কপি রঙিন ছবি, আবেদনপত্রের ফর্মের কপি, সচিত্র পরিচয়পত্র, মূল কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, মাধ্যমিক পাশের পাসের মূল সার্টিফিকেট ও মার্কশীট সঙ্গে রাখতে হবে। আবেদনকারীর অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে নম্বরের ভিত্তিতে দরখাস্ত বাছাই-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আইএনএস চিল্কায় করা হবে চূড়ান্ত পর্বের ডাক্তারি পরীক্ষা। 

ডোমেস্টিক ব্রাঞ্চ (ডিবি) ০১/২০২১ ব্যাচ- কুক অ্যান্ড স্টুয়ার্ড পদে ৫০ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অন্তত ৫০ শতাংশ নম্বর মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় থাকতে হবে। তপশিলি বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী জাতীয় স্তরের খেলোয়ার হলে ৪৫ শতাংশ নম্বর হলেই চলবে। মোট ৫০টি পদের মধ্যে ২০ টি পদ অসংরক্ষিত, তপশিলি জাতিদের জন্য ৮টি, তপশিলি উপজাতিদের জন্য ৩টি, ওবিসিদের জন্য ১৪টি, আর্থিকভাবে দুর্বলদের জন্য ৫টি আসন সংরক্ষিত।
 
বেতন: ডোমেস্টিক ব্রাঞ্চ (ডিবি) পদের প্রধান আধিকারিক পদে বেতন ৪৭,৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধা রয়েছে। ডোমেস্টিক ব্রাঞ্চ (ডিবি) পদের সাধারণ বেতন ২১,৭০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধা রয়েছে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

আপনার শরীর সবসময় ঠান্ডা থাকার প্রধান কারণগুলি জেনে নিন, না জানলে ভুল করবেন
আপনার হার্টের কার্য ক্ষমতা কম কীভাবে জানবেন? জেনে নিন বিকল হওয়ার আগে ঠিক কী কী উপসর্গ দেখা দেয়