করোনা আতঙ্কে ওয়ার্ক ফ্রম হোম করছেন, মাথায় রাখুন এই জরুরি বিষয়গুলি

Published : Mar 18, 2020, 04:47 PM IST
করোনা আতঙ্কে ওয়ার্ক ফ্রম হোম করছেন, মাথায় রাখুন এই জরুরি বিষয়গুলি

সংক্ষিপ্ত

করোনার প্রকোপ থেকে সতর্ক থাকতে অনেক অফিসই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম-এর নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দেশে অনেক অফিসই বাড়ি বসে কাজ শুরু করে দিয়েছে সংযোগ স্থাপনের সবথেকে জরুরি মাধ্যম  হল হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অন করে নিলে মেসেজ করতে বা পড়তে আরও সুবিধা হবে

আতঙ্কের আর এক নাম করোনা। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। বলি থেকে হলি সর্বত্রই রাজ করছে এই করোনা ভাইরাস। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি বলে চিহ্নিত করেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকলেই মরিয়া হয়ে উঠেছেন। করোনার প্রকোপ থেকে সতর্ক থাকতে অনেক অফিসই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম-এর নির্দেশ দিয়েছেন। মহামারির প্রকোপ থেকে বাঁচতে এই প্রয়াস নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দেশে অনেক অফিসেই বাড়ি বসে কাজ শুরু করে দিয়েছে। তবে বাড়ি বসে কাজ করলেই হল না এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সংযোগ স্থাপন। আর সংযোগ স্থাপনের সবথেকে জরুরি মাধ্যম  হল হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেই হল না, তার আগে মাথায় রাখুন  এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

 

নতুন গ্রুপ বানান

অফিসে যাদের সঙ্গে সবথেকে বেশি যোগাযোগ করার প্রয়োজন হয়, তাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিন। যদি আপনি একাধিক বিভাগের দায়িত্বে থাকেন তাহলে আলাদা আলাদা গ্রুপ বানিয়ে নিন। এতে সকলের সঙ্গে যোগাযোগ করতে এবং কাজ ভাগ করে নিতে সুবিধা হবে। সেই সঙ্গে কারা কী কাজ করছে,  সেই আপডেটও অনায়াসে পেয়ে যাবেন। হয়তো একই কাজ দুজন করছে, সেটা যাতে না হয় তার খবরও পেয়ে যাবেন।

আরও পড়ুন-আর মাত্র কয়েকঘন্টা, করোনা আতঙ্কে বন্ধ হতে চলেছে শপিং মল...

দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করুন

ব্যক্তিগত এবং পেশাগত জীবন আলাদা রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাই ব্যক্তিগত নাম্বার ব্যবহার না করে কাজের জন্য আলাদা নাম্বার ব্যবহার করুন। এমনকী অফিস টাইমের শেষে সেই অ্যাকাউন্টটি মিউট করেও রাখতে পারেন।

গ্রুপ ভয়েস কল

হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কল আপনার কাজ আরও সহজ করে দেবে। এতে যেমন সকলের সঙ্গে একসঙ্গে কথা বলা যাবে তেমনি কর্মীরাও অন্যদের কাজ সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবেন। তবে শুধু ভয়েস কল নয়, ভিডিও কল করেও কর্মীদের কাজ বুঝিয়ে দিতে পারবেন অনায়াসে। 

আরও পড়ুন-মানসিক অবসাদে ভুগছেন, এই ৮টি প্রশ্ন জানিয়ে দেবে সঠিক উত্তর...

ওয়েব ব্যবহার করুন

ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অন করে নিলে মেসেজ করতে বা পড়তে আরও সুবিধা হবে। এতে কাজের মধ্যে বারবার স্মার্টফোনের দিকে তাকাতে হবে না।  এবং যার ফলে মনোসংযোগও নষ্ট হবে না।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Heart Attack Prevention: ঘুমের মধ্যেই চমকে ওঠেন? হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না
ঝোলে অতিরিক্ত তেল হয়ে গিয়েছে? এক চুটকিতে কমানোর উপায় জানুন, রইল টিপস