Eggshell Uses: ডিম খাওয়ার পর খোসাগুলো আমরা সাধারণত ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু এই ফেলে দেওয়া খোসা দিয়েই আপনি দারুণ সব কাজ করতে পারেন। গাছের সার তৈরি থেকে শুরু করে বাসন পরিষ্কার— ডিমের খোসার ব্যবহার জানলে আপনিও অবাক হবেন।
ডিমের খোসায় ৯০ শতাংশেরও বেশি ক্যালসিয়াম কার্বোনেট থাকে। এই উপাদান আপনার শখের গাছের যত্ন নেওয়ার পাশাপাশি রান্নাঘরের নানা কাজেও দারুণ সাহায্য করে।
26
গাছের জন্য ক্যালসিয়ামযুক্ত সার
ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। টমেটো, লঙ্কা বা গোলাপ গাছের মাটিতে এই গুঁড়ো মেশালে গাছ প্রচুর ক্যালসিয়াম পায়। তবে খোসা মাটিতে ধীরে ধীরে মেশে, তাই গাছ সঙ্গে সঙ্গে পুষ্টি পায় না।
36
মিক্সির ব্লেড ধারালো করুন
মিক্সির ব্লেডের ধার কমে গেলে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। জারের ভেতর কয়েক টুকরো খোসা দিয়ে এক-দু'মিনিট ঘুরিয়ে নিন। ব্লেড আবার আগের মতো ধারালো হয়ে যাবে।
কড়াই বা বাসনে তেলচিটে ও পোড়া দাগ থাকলে ডিমের খোসা গুঁড়ো করে স্ক্রাবারের মতো ঘষুন। বাসন মাজার সাবানের সঙ্গেই এই গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে নন-স্টিক বাসনে এটি একদমই ব্যবহার করবেন না।
56
পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি
বাগানের গাছের পাতা যদি শামুক বা অন্য পোকায় খেয়ে নেয়, তবে গাছের চারপাশে ডিমের খোসা ভেঙে ছড়িয়ে দিন। খোসার ধারালো অংশের কারণে পোকা আর গাছের কাছে ঘেঁষতে পারবে না।
66
ছোট্ট টব হিসেবে ব্যবহার
ডিমের খোসার ওপরের দিকটা সামান্য ভেঙে ভেতরে মাটি ভরে নিন। এরপর ধনে, লঙ্কা বা টমেটোর মতো ছোট বীজ পুঁতে দিন। বীজ থেকে চারা বেরোলে খোসাসুদ্ধ চারাটি মাটিতে পুঁতে দিতে পারেন।