Copper-Steel Water Bottle: রোজকার জীবনে প্লাস্টিকের বোতল ছেড়ে অনেকেই এখন তামা বা স্টিলের বোতলে জল খাচ্ছেন। কিন্তু কোনটা বেশি স্বাস্থ্যকর? তামা নাকি স্টিল? কোন বোতলের জল খেলে শরীর থাকবে সুস্থ ও রোগমুক্ত? জানুন বিস্তারিত।

Drinking Water: বাজারে এখন ট্রেন্ড, প্লাস্টিক বাদ দিয়ে তামা বা স্টিলের বোতল। অফিস, জিম, স্কুল, সব জায়গাতেই এই দুই বোতলের দেখা মেলে। কিন্তু প্রশ্ন একটাই, স্বাস্থ্যের জন্য কোনটা ভালো? আয়ুর্বেদ বলছে এক কথা, আধুনিক বিজ্ঞান বলছে আর এক কথা। চলুন, দুধ-কা-দুধ, পানি-কা-পানি করে নেওয়া যাক।

তামার বোতলের উপকারিতা:

আয়ুর্বেদে তামার বোতলের জলকে বলা হয় 'তাম্রজল'। সারারাত তামার বোতলে জল রাখলে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ জলে মিশে যায়।

  • হজমশক্তি বাড়ায়: তামা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে হজম ভালো করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
  • ত্বক ও চুলের জন্য ভালো: কোলাজেন তৈরিতে সাহায্য করে।
  • জয়েন্টের ব্যথা কমায়: প্রদাহ কমানোর ক্ষমতা আছে।
  • তবে সাবধান: তামার বোতলে ৮-১২ ঘণ্টার বেশি জল রাখবেন না। দিনে ২-৩ বারের বেশি তামার জল খাওয়া উচিত নয়। অতিরিক্ত তামা শরীরে গেলে বমি, পেট ব্যথা বা লিভারের সমস্যা হতে পারে। লেবু, টক জাতীয় কিছু তামার বোতলে রাখা একদম নিষিদ্ধ।

স্টিলের বোতলের উপকারিতা:

স্টিল হল সবচেয়ে নিরাপদ এবং নিরপেক্ষ।

  • ১০০% নিরাপদ: স্টিল জলের সঙ্গে কোনও বিক্রিয়া করে না। জলের স্বাদ বা গুণ বদলায় না।
  • টেকসই ও মজবুত: পড়ে গেলেও ভাঙে না, মরচে ধরে না। সহজে পরিষ্কার করা যায়।
  • গরম-ঠান্ডা দুটোই থাকে: ডাবল-ওয়াল স্টিলের বোতলে ২৪ ঘণ্টা পর্যন্ত জল গরম বা ঠান্ডা থাকে।
  • সবার জন্য: বাচ্চা থেকে বয়স্ক, রোজ যত খুশি জল খাওয়া যায়, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তাহলে কোনটা কিনবেন?

যদি আপনি আয়ুর্বেদিক উপকার পেতে চান, তাহলে সকালে খালি পেটে এক বোতল তামার জল খেতে পারেন। সারারাত জল রেখে সকালে খান।আর যদি আপনি সারাদিনের জন্য, অফিস বা জিমের জন্য একটি বোতল খুঁজছেন যেখানে বারবার জল ভরবেন এবং কোনও ঝুঁকি ছাড়া খাবেন, তাহলে স্টিলই সেরা। বিশেষজ্ঞদের পরামর্শ: অনেকেই এখন দুটোই ব্যবহার করেন। সকালে তামার বোতলের জল, আর বাকি সারাদিন স্টিলের বোতল। এটিই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।