Superfoods For Diabetes: ডায়াবেটিসের ঝুঁকি কমাবে এই ৭টি খাবার! জেনে নিন

Published : Oct 12, 2026, 10:14 PM IST

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজকার ডায়েট বা খাদ্যাভ্যাস কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

PREV
18

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস সবচেয়ে জরুরি। রোজকার ডায়েট ঠিকঠাক রাখলে ইনসুলিনের প্রতি শরীরের রেসপন্স ভালো হয়। দীর্ঘমেয়াদে রোগটি বশে থাকে। ডায়াবেটিস রোগীদের খাবারে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল, লিন প্রোটিন এবং তাজা ফল ও সবজি থাকা উচিত। ডায়াবেটিসের ঝুঁকি কমায় এমন কিছু খাবারের কথা আজ আমরা জানব।

28

বার্লি, ব্রাউন রাইস, বাজরা বা মিলেট এবং ওটসের মতো গোটা শস্যে প্রচুর দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার থাকে। এই খাবারগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি শরীরের ওজনও ঠিক রাখতে সাহায্য করে।

38

রোজকার ডায়েটে আমন্ড, কাজু, পেস্তা এবং আখরোট রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কারণ, বাদামে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন এবং মিনারেল শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়। ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও এগুলো দারুণ কাজ করে।

48

খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা কমাতে আমলকী দারুণ কাজ করে। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং স্বাস্থ্যকর HbA1c লেভেল ধরে রাখে। গবেষণায় দেখা গেছে, আমলকী টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল (খারাপ) কোলেস্টেরল কমায়। অন্যদিকে এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

58

বিটরুট খেতে যেমন সুস্বাদু, তেমনই এতে কার্বোহাইড্রেটও খুব কম থাকে। ভিটামিন, মিনারেল, ফাইবার এবং ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। বিটরুটের প্রাকৃতিক চিনি শরীরে খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একদম পারফেক্ট।

68

টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, যা হার্টের জন্য খুব ভালো। এটি রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত হার্টের জটিলতার ঝুঁকি কমায়। ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়ামে ভরপুর টমেটোতে কার্বোহাইড্রেট ও ক্যালোরি কম থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি দারুণ খাবার।

78

ফ্যাট এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ক্রেভিং কমাতে এক মুঠো কুমড়োর বীজ দারুণ কাজ করে। আয়রন এবং আনস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর এই বীজগুলো পেট ভরিয়ে রাখে। ফলে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমে যায়।

88

ফ্ল্যাক্স সিড বা তিসির বীজে প্রচুর পরিমাণে লিগনান নামক অদ্রবণীয় ফাইবার থাকে। এটি হার্টের সমস্যা এবং ডায়াবেটিস সংক্রান্ত স্ট্রোকের ঝুঁকি কমায়। এই বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, অন্ত্র বা গাট হেলথ ভালো রাখে এবং ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories