আপনার আধার দিয়ে কেউ অন্যায় কাজ করছে না তো? ২ মিনিটেই ঘরে বসে জেনে নিন

Published : Aug 05, 2026, 01:14 PM IST
Aadhaar Card

সংক্ষিপ্ত

UIDAI-এর ওয়েবসাইটে "Aadhaar Authentication History" অপশনে গিয়ে দেখে নিন গত ৬ মাসে আপনার আধার কোথায় ব্যবহার হয়েছে। সন্দেহজনক কিছু পেলে সাথে বায়োমেট্রিক লক করে দিন।

আজকাল আধার ছাড়া এক পাও চলা মুশকিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সিম কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে সরকারি ভর্তুকি - সব কিছুতেই আধার লাগে। তাই আধার কার্ডটা শুধু একটা কার্ড না, এটা এখন আপনার দ্বিতীয় পরিচয়। আর এই জন্যই এটা ভুল হাতে পড়লে বিপদ সবচেয়ে বেশি।

অনেকে ভাবেন আধার কার্ড তো আমার মানিব্যাগেই আছে, তাহলে মিসইউজ হবে কী করে। কিন্তু আসল সত্যিটা হল আপনার ১২ ডিজিটের আধার নম্বর একবার লিক হয়ে গেলেই অনলাইনে KYC করে ফেলা সম্ভব। তাই কার্ড হাতে থাকলেই যে আপনি সেফ, এমনটা ভাবা ঠিক না।

তাহলে উপায় কী? কী করে বুঝবেন আপনার আধার দিয়ে কেউ কিছু করছে কিনা?

ভয় পাওয়ার কিছু নেই। UIDAI নিজেই এই সমস্যার সমাধান দিয়েছে। ওদের ওয়েবসাইটে গেলেই আপনি ফ্রিতে আপনার আধারের ব্যবহারের হিস্ট্রি দেখতে পারবেন। মানে গত কয়েক মাসে আপনার আধার নম্বর দিয়ে কোথায় কোথায় ভেরিফিকেশন হয়েছে তার পুরো লিস্ট পেয়ে যাবেন।

প্রথমে আপনাকে http://uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওখানে My Aadhaar সেকশনের ভিতরে Aadhaar Authentication History বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর আপনার ১২ ডিজিটের আধার নম্বর আর ক্যাপচা কোড দিতে হবে। তারপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা OTP আসবে। সেই OTP দিয়ে লগইন করলেই কাজ শেষ।

লগইন করার পর আপনি একটা তারিখ সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলেই দেখিয়ে দেবে ওই সময়ের মধ্যে আপনার আধার কতবার ব্যবহার হয়েছে। সাথে এটাও লেখা থাকবে যে ভেরিফিকেশনটা কীভাবে হয়েছে। যেমন OTP দিয়ে, নাকি আঙুলের ছাপ দিয়ে, নাকি চোখের মণি স্ক্যান করে।

এই লিস্ট দেখার সময় যদি এমন কোনো তারিখ চোখে পড়ে যেদিন আপনি কোথাও আধার দেননি, তাহলেই সাবধান হতে হবে। তার মানে আপনার আধার কেউ ব্যবহার করছে।

যদি এমন কিছু দেখেন তাহলে সাথে সাথে দুটো কাজ করুন। প্রথম কাজ হল mAadhaar অ্যাপ থেকে বা UIDAI সাইট থেকে আপনার বায়োমেট্রিক লক করে দেওয়া। লক করে দিলে আপনার আঙুলের ছাপ ছাড়া কেউ আর আধার দিয়ে KYC করতে পারবে না। যখন দরকার পড়বে তখন আবার আনলক করে নিতে পারবেন। দ্বিতীয় কাজ হল Virtual ID বানিয়ে নেওয়া। এটা ১৬ ডিজিটের একটা নম্বর। এরপর থেকে আসল আধার নম্বরের বদলে এই VID ব্যবহার করবেন। এতে আপনার আসল নম্বরটা সুরক্ষিত থাকবে।

এগুলো ছাড়াও আরও কিছু জিনিস মাথায় রাখবেন। যেমন আধারের ফটোকপি দেওয়ার সময় তার উপর লাল কালি দিয়ে লিখে দেবেন এটা কোন কাজের জন্য ব্যবহার হচ্ছে। সাথে তারিখ আর সই করে দেবেন। আর কখনোই দোকানে আধারের QR কোড স্ক্যান করতে দেবেন না। আর ফোনে অচেনা নম্বর থেকে OTP চাইলে একদম দেবেন না। মনে রাখবেন ব্যাঙ্ক বা UIDAI কখনো ফোন করে OTP চায় না।

তাই প্রতি ২-৩ মাস অন্তর একবার এই হিস্ট্রিটা চেক করে নেওয়ার অভ্যাস করুন। এটা করতে ২ মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু আপনার আধারকে সুরক্ষিত রাখতে এটা সবচেয়ে বড় উপায়।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Cardamom Water: খালি পেটে কি এলাচের জল খাওয়া উচিত?
ইউরোপের নদী শুকিয়ে যেতেই বেরিয়ে এল হাজার বছরের রহস্য! ম্যামথ থেকে হিটলারের যুদ্ধ জাহাজ