ভাতের পাতে রোজ কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছেন! নিয়মিত লঙ্কা খাওয়া কি আসলেই উপকারী?

Published : Aug 11, 2024, 11:54 PM IST
Chilies

সংক্ষিপ্ত

ভাতের পাতে রোজ কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছেন? নিয়মিত লঙ্কা খাওয়া কি আসলেই উপকারী?

ভাতের পাতে কাঁচালঙ্কা খেতে অনেকেই ভালবাসেন। ঝাল খেতে ভালবাসেন অনেকেই। কিন্তু খাবারের রোজ পাতে কাঁচা লঙ্কা খেলে কী হয় জানেন?

কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস কতোটা ভালো বা খারাপ তা কিন্তু বেশিরভাগেরই অজানা। এ বিষয়ে কী পরামর্শ দেন চিকিৎসকেরা?

আমিষ রান্না হোক বা আলুসেদ্ধ ভাত, সঙ্গে একটা কাঁচা লঙ্কা ছাড়া ঠিক করে খাওয়া হয় না এমন মানুষ কিন্তু কম নেই। তবে রোজ এভাবে কাঁচা লঙ্কা খেলে কী হতে পারে তা না জেনেই এটিকে অভ্যাস বানিয়ে ফেলেন অনেকেই। তাই রোজ এটি খেলে শরীরে ঠিক কতোটা ভালো বা খারাপ প্রভাব পড়তে পারে তা অবশ্যই জেনে নিতে হবে।

বিষেশজ্ঞরা এই বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছেন। জানিয়েছেন রোজ কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাসের কারণে কী কী হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী হতে পারে ভাতের পাতে কাঁচালঙ্কা খেলে।

বিশেষজ্ঞরা বলছেন রোজ কাঁচালঙ্কা খাওয়ার অভ্যাস একেবারেই খারাপ নয়। এতে বিন্তুমাত্র ভয়ের কারণ নেই। বরং বেশ স্বাস্থ্যকর গুণই রয়েছে এই সবজিতে। এই সবজির অঢেল গুণ এমনকী ওজন কমাতেও সাহায্য করে কাঁচালঙ্কা। এছাড়াও বহু রোগ থেকে বাঁচা যেতে পারে রোজ একটা কাঁচালঙ্কা খেলে, যেমন- এতে রয়েছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ভিটামিন সি। তাই সংক্রমণ ঠেকাতে এর কোনও তুলনা হয় না। দ্রুত ব্রণ সেরে যায় রোজ কাঁচালঙ্কা খেলে। কাঁচালঙ্কা খেলে মেটাবলিজম ভালো হয়, হজম ভালো হয়, অন্ত্র ভালো থাকে, দ্রুত হজম হয়, শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয় রোজ কাঁচালঙ্কা খেলে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা কমে এবং হার্ট ভালো থাকে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

চুম্বন করলেও শরীর ভাল থাকে জানেন? এর স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে যাবেন
হোলির আগে ঘরের পর্দা বদলান, এই ৫টি ডিজাইন দেবে রঙিন ছোঁয়া