High Cholesterol Prevent Tips: হাই কোলেস্টেরল? ডায়েটে আনুন এই বদলগুলি, ফল পাবেন হাতে-নাতে

Published : Jun 01, 2026, 05:08 PM IST

Health News: কোলেস্টেরল কমানোর কথা ভাবলেই অনেকে চর্বিজাতীয় খাবার বাদ দিয়ে দেন। কিন্তু শুধু এতেই কাজ হবে না। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জেনে নিন কী কী খেয়াল রাখবেন।

PREV
17
হজমশক্তি বাড়াতে নজর দিন
কোলেস্টেরল নিয়ন্ত্রণে অন্ত্র বা গাট-এর (gut) ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই ফাইবারযুক্ত খাবার এবং প্রোবায়োটিক বেশি করে খান। যেমন দই।
27
নন-ভেজ খাবার
অতিরিক্ত পরিমাণে নন-ভেজ, বিশেষ করে রেড মিট খাওয়া এড়িয়ে চলুন। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
37
রান্নায় দিন আদা ও রসুন
খাবারের সঙ্গে আদা ও রসুন যোগ করুন। এটি কোলেস্টেরল কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
47
ফাইবারযুক্ত খাবার
প্রচুর পরিমাণে শাকসবজি, ডাল এবং শস্য খান। এগুলি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
57
গ্লাইসেমিক ইনডেক্স কম এমন খাবার
যেসব খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কম, সেগুলি বেশি করে খান। এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
67
স্বাস্থ্যকর স্ন্যাকস
একবারে বেশি খাওয়া এড়িয়ে চলুন। খিদে পেলে অল্প পরিমাণে স্বাস্থ্যকর স্ন্যাকস, যেমন বাদাম বা ফল খেতে পারেন।
77
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার
অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর খাবার বেশি করে খান। এটি খারাপ কোলেস্টেরল দূর করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories